শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৯১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল পহেলা মে সকাল ১১টায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ রেজি নং-১৯০২ এর সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হাবিব হাসান এর নেতৃত্বে এক বিশাল র‌্যালি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বের হয়ে কয়লা খনি এলাকা প্রদক্ষিণ করে তাপবিদ্যুৎ কেন্দ্রে শেষ হয়। র‌্যালি শেষে তাপিবদ্যুৎ কেন্দ্রের হলরুমে এক আলোচনা সভা সিবি এর সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিবি এর সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হাবিব হাসান । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন। মে দিবস এর র‌্যালিতে বিদ্যুৎ শ্রমিক লীগের প্রায় ৫শতাধিক শ্রমিক ও সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ।

 

কিউএনবি/অনিমা /০১ মে ২০২৪,/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit