বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

সিলেটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১০৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করতে হলে আমাদের কৃষি খাতে উন্নতি করতে হবে। খাদ্য মানুষের মৌলিক চাহিদা। এ চাহিদা পূরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষি খাতে ব্যাপক অগ্রগতি করছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ সে লক্ষ্যে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রযুক্তি নির্ভর হবে আগামী বাংলাদেশ। দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ করতে হলে আমাদের সবাইকে কৃষি বিপ্লব ঘটাতে হবে। দেশকে এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশীদের কৃষি খ্যাতে অগ্রণী ভূমিকা পালন করতে তাদের অনাবাদি জমি ফসলে রূপান্তরিত করতে হবে। তিনি প্রত্যেককে নিজ নিজ
জমিতে চাষ করে কৃষি খ্যাতে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান ।

রবিবার (২৮ এপ্রিল) দুপুরে সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ৬দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে ও মেট্রোপলিটন কৃষি অফিসার সায়মা নাজনীন এর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ খয়ের উদ্দিন মোল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আশফাক আহমদ, সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। উদ্যোক্তা কৃষকের মধ্যে বক্তব্য রাখেন আলীম ইন্ডাস্ট্রিজের পরিচালক আলীমুল এহসান চৌধুরী, গোলাপগঞ্জ আলভিনা গার্ডেনের স্বত্তাধিকারী আব্দুর রব বুবেল,গোল্ড মেডেলপ্রাপ্ত কৃষি উদ্যোক্ত মো. সাইদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফিজ মাওলানা জামিল সিদ্দিকী। গীতা থেকে পাঠ করেন নন্দ দুলাল।

এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, অতিরিক্ত উপপরিচালবৃন্দ ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাবৃন্দ, বিএডিসি কর্মকর্তাবৃন্দ, এসডিআই কর্মকর্তাবৃন্দ, আলীম ইন্ডাস্ট্রিজের কর্মকর্তাবৃন্দ, সিলেট নার্সারী কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয় এবং ১০০ জন কৃষকদের মাঝে ৬জাতের চারা বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৪,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit