রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

ককটেলসহ শ্বশুর বাড়ি থেকে সন্ধীপ উপজেলা আ.লী সভাপতি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৪৮ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে সন্ধীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত আলাউদ্দিন বেদন চট্রগ্রামের সন্ধীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সন্ধীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে আলাউদ্দিন বেদন দীর্ঘদিন শ্বশুর বাড়িতে আত্মগোপনে রয়েছে বলে জানতে পারে পুলিশ। বৃহস্পতিবার ভোরে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে অভিযান চালায় পুলিশ। ওই সময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ি থেকে বেদনকে ১০পিস ককটেলসহ তাকে আটক করে পুলিশ। স্থানীয়রা জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তার সাথে থাকা সন্দীপের আরো ১৫-২০ জন সহযোগী পালিয়ে যায়। বেদন বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামের নুরুল ইসলামের মেয়ে জামায়।

যোগাযোগ করা হলে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আ.লীগ নেতা বেদনকে ১০পিস ককটেলসহ আটক করা হয়। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা নেওয়া হচ্ছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হবে।

 

 

কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৫/বিকাল ৫:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit