রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের দুই আইনপ্রণেতা। সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) পাকিস্তানের সেনাপ্রধান (চিফ অব ডিফেন্স ফোর্সেস) ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে তারা এ মন্তব্য করেন।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য রায়ান কিথ এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য মাইকেল জেমস অংশ নেন। বিবৃতিতে বলা হয়, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আঞ্চলিক নিরাপত্তা, দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য, বেসরকারি খাতের অংশীদারত্ব এবং বৃহত্তর অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির সম্ভাবনাও পর্যালোচনা করা হয়।

আলোচনায় ফিল্ড মার্শাল আসিম মুনির পাকিস্তানের অর্থনৈতিক সম্ভাবনার বিষয়টি তুলে ধরে বলেন, টেকসই আঞ্চলিক স্থিতিশীলতার মূল ভিত্তি হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্যের সম্প্রসারণ এবং আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি। তিনি বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের চলমান কাঠামোগত সংস্কারের বিষয়েও আলোকপাত করেন। বৈঠক শেষে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের সামরিক নেতৃত্বের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ অভিন্ন অঙ্গীকার ব্যক্ত করে।

আইএসপিআর জানায়, নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। অতীতে সম্পর্কের টানাপোড়েন থাকলেও দুই দেশ কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে।

সম্প্রতি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় পাকিস্তানের কূটনৈতিক তৎপরতার পর ওয়াশিংটন ও ইসলামাবাদের সম্পর্ক আরও জোরদারের লক্ষণ দেখা যাচ্ছে। এ প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রচেষ্টার স্বীকৃতি দিয়েছেন।

সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৬,/সকাল ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit