শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের

মনিরামপুরে ঘেরমালিকের কাছে চাঁদা দাবির অভিযোগে ১ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১১২৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে একজন ঘেরমালিকের কাছে দেড়লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহিদুল ইসলাম নামে এক যুবককে সোমবার রাতে পুলিশ গ্রেফতার করে। এর আগে এ ঘটনায় ঘের মালিক বাদি হয়ে শহিদুলের বিরুদ্দে মামলা করেন। পুলিশ মঙ্গলবার তাকে আদালতে চালান দেয়।

এলাকবাসী ও পুলিশ জানায়, উপজেলার দূর্বাডাঙ্গা গ্রামের রাজেস্বর রায়ের ছেলে কৃপা রায় ঘেরের ব্যবসা করে আসছে। কিন্তু অভিযোগ রয়েছে কৃপার কাছে বাটবিলা গ্রামের আলি বক্সের ছেলে শহিদুল ইসলাম বেশ কিছুদিন যাবত পাঁচলাখ টাকা চাঁদা দাবি করে আসছে। ইতিমধ্যে কৃপা ভয়ে কিছু টাকাও দেন শহিদুলকে।

কিন্তু অভিযোগ রয়েছে শহিদুল তার কাছে আরো দেড়লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু কৃপা চাঁদার সম্পূর্ন টাকা দিতে ব্যর্থ হওয়ায় শহিদুল তাকে জীবন নাশের হুমকি দেন। ফলে কোন উপায়ন্তু না পেয়ে কৃপা রায় সোমবার সন্ধ্যায় শহিদুলের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা করেন। থানার অফিসার ইনচার্জ(ওসি) বাবলুর রহমান খান জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে ওই রাতেই শহিদুলকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালের দিকে তাকে আদালতে চালান দেওয়া হয়।

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৫,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit