মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : চলে গেলেন ভূরুঙ্গামারীর মানুষের আস্থার প্রতীক উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। পদোন্নতি জনিত বদলিতে তাঁকে বিদায় জানানো হয় রাজকীয় ভালোবাসায়, যা ভূরুঙ্গামারীর ইতিহাসে এক বিরল দৃশ্য।

সততা, নিষ্ঠা ও মানবিক আচরণে অল্প সময়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এই কর্মকর্তার বিদায়ে বৃহস্পতিবার উপজেলা হলরুমে আয়োজন করা হয় আবেগঘন বিদায় অনুষ্ঠান। পরদিন শুক্রবার সকালে সম্মিলিত শিক্ষক পরিষদের উদ্যোগে প্রায় দুই শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা তাকে উপজেলার শেষ সীমানা রায়গঞ্জ ব্রিজ পর্যন্ত এগিয়ে দেয়।

বিদায়বেলায় মানুষের চোখে ছিল আবেগের অশ্রু। ইউএনও গোলাম ফেরদৌস এর বিদায়ে ভূরুঙ্গামারী যেন হারালো একজন আস্থাভাজন অভিভাবকে। একজন সরকারি কর্মকর্তার এমন ভালোবাসা, আবেগ ও শ্রদ্ধাপূর্ণ বিদায় কর্মনিষ্ঠায় উৎসাহিত করবে সারাদেশের ‘স্যার’ বনে যাওয়া সরকারি কর্মকর্তাদের এমনটাই প্রত্যাশা ভূরুঙ্গামারীবাসীর।
কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৪২