মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছয় দোকানিকে ৪৯ হাজার টাকা জরিমানা

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৭০ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্যদ্রব্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ এবং ফুটপাত দখলের অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি সংরক্ষণের দায়ে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের প্রোপ্রাইটর অজিত কুমার ঘোষকে ২০ হাজার টাকা, পচা ও বাসি মিষ্টি রাখার দায়ে আলম মিষ্টান্ন ভান্ডারের প্রোপ্রাইটর মনিরুজ্জামানকে ১০ হাজার টাকা, একই অপরাধে সাতক্ষীরা আদী ঘোষ ডেয়ারির বর্তমান প্রোপ্রাইটর ববিতা রানী ঘোষকে ৭ হাজার এবং সাতক্ষীরা ঘোষ ডেয়ারির প্রোপ্রাইটর সুশান্ত কুমার ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, আসল ঘোষ ডেয়ারির প্রোপ্রাইটর সমর কুমার ঘোষকে ৫ হাজার টাকা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে আসিক-সিয়াম ফল ভান্ডারের প্রোপ্রাইটর শরিফুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয়দের অভিযোগ, মিষ্টির হোটেল গুলোর মালিকরা অস্বাস্থ্যকর পরিবেশ ও পচা ও বাসি মিষ্টি বিক্রি, মেয়াদোত্তীর্ণ জিনিস পত্র সংরক্ষণসহ নানা অনিয়ম করে আসছিলো এ দিকে কোন কোন ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা করছেন।

একাধিকবার জরিমানা করা হলেও তারা তা পরোয়া করেন না এবং স্বেচ্ছায় সামান্য জরিমানা দিয়েই আবার একই কাজ চালিয়ে যান।অভিযান কালে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মেহবুর হোসেন, উপজেলা সরকারি মডেল হাসপাতালের স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রব এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা//০৮ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit