বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
আলভারেজকে পেতে মরিয়া বার্সা, মাদ্রিদে গেছেন স্পোর্টিং ডিরেক্টর সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস তীব্র গরমে শিশু ও নবজাতকের যত্ন এবং সুরক্ষায় যা করবেন শেখ হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ঘন্টা ব্যাপী মহাসড়কে মানববন্ধন  নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বাংলাদেশ সিরিজে ইতিহাস গড়ার অপেক্ষায় স্টার্ক

ডেঙ্গুতে আরও দুইজনের প্রাণহানি, হাসপাতালে ২৭৮

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ২৭৮ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৭২ জন, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬৩ জন, ঢাকা বিভাগে ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন, খুলনা বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ৫ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০ হাজার ৯৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু এ মাসেই দশ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, রোগটিতে আক্রান্ত হয়ে চলতে বছরে এখন পর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৪৭ জন পুরুষ ও ৩৬ জন নারী।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৫,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit