সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

ঢাকায় পটিয়া সমিতির ঈদ পুনর্মিলনী ও মেজবান অনুষ্ঠানে খাবারের স্বাদ – মান নিয়ে ক্ষুব্ধ অতিথিরা!

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৪৪ Time View

জালাল আহমদ, ঢাকা : ঢাকায় বসবাসরত চট্টগ্রামের পটিয়া উপজেলার গণমানুষের সামাজিক সংগঠন ‘পটিয়া সমিতি’র ঈদ পুনর্মিলনী ও মেজবান আজ ২৭ এপ্রিল শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খাবারের স্বাদ এবং মান দেখে মেহমান এবং অতিথিরা ক্ষুব্ধ হয়েছেন। সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার সৈয়দ হাবিব হাসনাত এর  সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক  নুরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী,সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক,কোষাধ্যক্ষ এডভোকেট নুরুল হুদা আনচারী, সাবেক সচিব জামাল উদ্দিন আহমেদ , বিশিষ্ট ব্যাংকার  আবদুস সামাদ লাভু, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন চৌধুরী হিরো প্রমুখ।

অনুষ্ঠানে খাবারের স্বাদ এবং মান দেখে মেহমান এবং অতিথিরা ক্ষুব্ধ হয়েছেন। খাবারের আইটেম ছিল কম। তাছাড়া মেজবান এর মাংস রান্নার সাথে জড়িত ব্যক্তিদের কেউই চট্টগ্রামের নয়। ফলে অনভিজ্ঞতার কারণে মেজবানি খাবারের ‘স্বাদ’ ছিল না খাবারে। খাবার শেষে ‘কোমল পানীয় জল ,পান ,সুপারি এবং দধি’ না থাকায় আয়োজকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন পটিয়ার বাসিন্দারা। আবদুল করিম সাহিত্যবিশারদ এবং আবদুল গফুর হালির জন্মভূমি চট্টগ্রামের পটিয়ার মানুষ কে আনন্দে মাতোয়ারা করতে সঙ্গীতশিল্পী সুস্মিতা আক্তার 

‘মধু হই হই এবং নাম ঠিকানা জানা নাই’ গান পরিবেশন করেন।গ্রান্ড মাস্টার বাবু  গেয়েছেন ‘শ্রাবণের মেঘ গুলি জড়ো আকাশে’ গানটি। উত্তরবঙ্গের দিনাজপুরের সঙ্গীত শিল্পী তনুশ্রী রায় ‘আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে, বন্ধু তুই লোকাল বাস’ সহ কয়েকটি গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit