সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

পিএসসির কোন চিঠি আমরা পাইনি, আদালতে দাখিল করা চিঠির মেমো নম্বর নেই: জালাল আহমদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৮০ Time View

কোটা সংস্কার আন্দোলনের আইন ও আদালত সেলের প্রধান সমন্বয়কারী জালাল আহমদ বলেছেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময়ে সকল চাকরির পরীক্ষা স্থগিত করার দাবিতে আমরা চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীরা গত ২০ জানুয়ারি পিএসসির চেয়ারম্যান কে স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু সেই স্মারকলিপির জবাবে কোন চিঠি আমরা পাই নি! আমরা আজ বিকেলে ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ফেসবুক পোস্টে এমন দাবি করেছেন তিনি।

তিনি আরো লিখেছেন, “নির্বাচনের সময় ৫০ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩০ জানুয়ারি। এই পরীক্ষা স্থগিত করতেই গতকাল আমরা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিলাম। আজকে সেই মামলার শুনানি ছিলো। শুনানির সময় পিএসসি চেয়ারম্যান গত ২২ জানুয়ারি আমাদের দেওয়া স্মারকলিপির জবাব দিয়েছেন মর্মে একটি চিঠি আদালতে উপস্থাপন করা হয়েছে। কিন্তু সেই চিঠির কোনো স্মারক নাম্বার বা মেমো নম্বর নেই ! সরকারি চিঠির মেমো নম্বর থাকে সবসময়ই। এমনকি এই ধরনের কোনো চিঠি আমি পাইনি!

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit