মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত করতে হাইকোর্টে শিক্ষার্থীদের রিট

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২২৬ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : নির্বাচনকালীন সময়ে নিরাপত্তার স্বার্থে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত করার জন্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন একদল পরীক্ষার্থী । আজ ২৮ জানুয়ারি সকালে একদল শিক্ষার্থীদের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট পিটিশন দাখিল করা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব ।রিট নাম্বার :১৫৬০/২০২৬।

রিটের বিষয়ে রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব জানান, “নির্বাচনকে কেন্দ্র করেই ইতিমধ্যে সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে । অতীতে জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় নির্বাচনের কারণে বিসিএস পরীক্ষা স্থগিত করার নজির রয়েছে । কিন্তু এবারে নির্বাচনের সময় ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত করা হয় নি।

তাই নির্বাচনকালীন সময়ে নিরাপত্তার স্বার্থে ৫০ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত করার জন্য একদল শিক্ষার্থীর পক্ষে হাইকোর্টে রিট করা হয়েছে ।জাতীয় সংসদ নির্বাচনের পরে এই পরীক্ষা নিলে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সুবিধা হয় ।”

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit