মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

৫০তম বিসিএসের ফলাফল ঘোষণার তারিখ জানালেন পিএসসি চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।

পিএসসি চেয়ারম্যান বলেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আশা করছি, আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে এ বিসিএসের ফল প্রকাশ করতে পারব।’

প্রসঙ্গত, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার (৩০ জানুয়ারি)। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা মহানগরীসহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit