রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

২০২৮ অলিম্পিকেও খেলতে চান জোকোভিচ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : ৪১ বছর বয়সে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।

৩৮ বছর বয়সী সাবেক এই নাম্বার ওয়ান ইতোমধ্যে ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গেছেন। সাম্প্রতিক সময়ে ফিটনেসজনিত নানা সমস্যার মুখোমুখি হয়েছেন।
২০২৪ প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জয় করেন জোকোভিচ। অলিম্পিকের ফাইনালে তিনি তরুণ তারকা কার্লোস আলকারাজকে পরাজিত করেন।
২৪ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা জোর দিয়ে বলেছেন, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও তিনি নিজের দেশের প্রতিনিধিত্ব করতে চান। ২০২৮ সালের ১৪ জুলাই অলিম্পিক শুরু হলে জোকোভিচের বয়স হবে ৪১ বছর। তবুও তিনি বলেছেন, নিজের অলিম্পিক শিরোপা ধরে রাখার ইচ্ছা এখনো তার আছে।
স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে জোকোভিচ বলেন, “হ্যাঁ, সেটা অনেক দূরের বিষয়। আমার জীবনের ও ক্যারিয়ারের এই পর্যায়ে এটা বেশ দূরের লক্ষ্য, কিন্তু স্পষ্টভাবেই সেখানে পৌঁছানোর আকাঙ্ক্ষা আমার আছে।”
সার্বিয়ান কিংবদন্তি হয়তো ক্যারিয়ারের গোধূলি লগ্নে আছেন। কিন্তু তার ভেতরে যে এখনো লড়াই করার শক্তি আছে, তা তিনি প্রমাণ করেছেন সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ান ওপেনে। সেখানে সেমিফাইনালে তিনি বিশ্বের সদ্য সাবেক এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনারকে হারান, যদিও ফাইনালে এক নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজের কাছে পরাজিত হন।
ফাইনালে হারের পর জোকোভিচ স্বীকার করেন, ২০২৮ অলিম্পিকে সেরা অবস্থায় পৌঁছাতে তিনি নিজের ম্যাচসূচি কমিয়ে আনতে পারেন। এ সম্পর্কে তিনি বলেন, “আগামীকাল কী হবে তা ঈশ্বরই জানেন, ছয় বা বারো মাস পরের কথা তো বাদই দিলাম। এটা দারুণ এক যাত্রা ছিল, আমি তোমাদের সবাইকে ভালোবাসি।”
তিনি আরও যোগ করেন, “এই কারণেই বিষয়টা খোলা রেখেছি। সত্যি বলতে কী, আমি জানি না। তোমরা আমাকে বহু বছর ধরে অনুসরণ করছ, আমি ভান করি না বা মিথ্যে বলি না। গত এক বা দেড় বছর ধরেই বলে আসছি সামনে কি থাকবে, তা নিয়ে আমি নিশ্চিত নই। আমি বলেছি, ২০২৮ অলিম্পিক পর্যন্ত খেলতে চাই।
কিন্তু তার মানে হতে পারে বছরে একটি টুর্নামেন্ট খেলা, বা ১০টা, ১৫টা, দুইটা কিংবা সাতটা, সত্যি বলতে আমি জানি না। আমি এত আগেভাগে আমার সূচি বা ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চাই না। এখন আমার একমাত্র ইচ্ছা হলো পরিবারের সঙ্গে সময় কাটানো, তারপর দেখা যাবে সামনে কি আসে।”

 

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit