বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

হঠাৎ সৌদি যুবরাজের সঙ্গে ব্রিটিশ যুবরাজের বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে গেছেন ব্রিটেনের রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্য যুবরাজ উইলিয়াম।  আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া।

অল্প কিছুদিন পরই দুই দেশ কূটনীতিক সম্পর্কের শতবর্ষ উদযাপন করতে যাচ্ছে। বুধবার শেষ হতে যাওয়া সফরের মূল সুর ‘বাণিজ্য, জ্বালানি ও বিনিয়োগ খাতে’ সম্পর্ককে আরো দৃঢ় করা। 

দীর্ঘদিন ধরেই সৌদি ও ব্রিটিশ রাজপরিবারের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। রিয়াদকে উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে লন্ডন। 

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের জীবদ্দশায় চার বার সৌদি রাজপরিবারের সদস্যরা যুক্তরাজ্য সফর করেন। ২০১৮ সালের মার্চে সর্বশেষ যুবরাজ সালমানের সঙ্গে দেখা করেন উইলিয়াম। সে সময় লন্ডনে ক্ল্যারেন্স হাউসে তৎকালীন যুবরাজ চার্লস সৌদি যুবরাজের সম্মানে নৈশভোজের আয়োজন করেন।

ব্রিটিশ রাজবংশের উত্তরাধিকারী উইলিয়ামকে নিয়ে সৌদির ঐতিহ্যবাহী অঞ্চল আত-তুরাইফ পরিদর্শন করেন বিন সালমান। পরিদর্শনের পর যুবরাজ সালমানের সঙ্গে বৈঠকে অংশ নেন উইলিয়াম। 

এই সফরে রাজা চার্লসের বড় ছেলে উইলিয়াম সৌদি তরুণ-তরুণীদের সঙ্গেও দেখা করবেন। তিনি দেশটির টেকসই ও নাগরিক উন্নয়ন পরিকল্পনাগুলোর বিষয়ে ধারণা নেবেন। 

পাশাপাশি সৌদি নারীদের ক্রীড়া, ই-স্পোর্টস, সাংস্কৃতিক সহযোগিতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শন করবেন যুবরাজ। এরপর প্রাচীন শহর আলুলায় যাবেন তিনি। 

সৌদি রাজপ্রাসাদের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে যুবরাজ সালমানের সঙ্গে রিয়াদে দেখা করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিগত অর্থবছরে দুই দেশের মধ্যে পণ্য ও সেবা মিলিয়ে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ২৩ দশমিক এক বিলিয়ন ডলার।

 

 

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit