বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

জয়পুরহাট-১ আসনে ধানের শীষের শেষ  নির্বাচনী মিছিল ও জনসভায় মানুষের ঢল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধানের ধানের শীষের নির্বাচনী শেষ মিছিল ও জনসভা  অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের শহীদ ডা: আবুল কাশেম মাঠের সামনে থেকে   মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। মিছিলটি  শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসটার্মিনাল চত্বর আবার একই স্থানে  গিয়ে শেষ হয়।

মিছিলে  অংশ নেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটার। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। জনসভায়  জেলা বিএনপির  আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,  জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট–পাঁচবিবি আসনের ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, সদর উপজেলা বিএনপির সভাপতি হেনা কবীর, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জয়পুরহাট পৌর বিএনপির সভাপতি আমিনুর রহমান বুকুল, সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রধান, জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম শফি,সাধারণ সম্পাদক বাবুল করিম,জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি রুলি চৌধুরী,  সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম,  গোলাম রাব্বানী রাব্বি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন,  ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপনসহ প্রমূখ।

জনসভায় বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধান দেশ গঠনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কর্মসূচী বাস্তবায়নে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। এ সময় তিনি বলেন, পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন বানচালে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সেইসব ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।

কিউএনবি/আয়শা/১০ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit