শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

রাঙামাটিতে হঠাৎ ভূতুড়ে বিদ্যুৎ বিল;অতিষ্ঠ গ্রাহকদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১২৯ Time View

আলমগীর মানিক,রাঙামাটি :ভুতুড়ে বিলে জর্জরিত রাঙামাটির ইসলামপুরবাসী। এক মাসের বিল ৩ হাজার থেকে শুরু করে ৭০ হাজারের উর্ধ্বে। কাপ্তাই হ্রদের ওপারে বসবাস করা হতদরিদ্র খেটে খাওয়া কয়েকশো পরিবারের বিদ্যুত বিলে এমন তুঘলকি কান্ডে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।রাঙামাটি শহরের অদূরে ১নং ওয়ার্ডের ইসলামপুর নামক এলাকা প্রায় দু’শতাধিক অসহায় দিনমজুর পরিবারের বসবাস। যাদের শতকরা ৯৯ জনেই দিনে এনে দিনে খেয়ে দিনাতিপাত করতে হয় তাদের। এমন পরিস্থিতিতে হঠাৎ করে ভুতুড়ে বিল করেছে বিদ্যুৎ বিভাগ। যেখানে মাসের বিদ্যুৎ  বিল আসে ৫০০ থেকে ৭০০ টাকা সেখানে ৩ হাজার থেকে শুরু করে ৭০ হাজার টাকার বিল করেছে রাঙামাটি বিদ্যুৎ বিভাগ।

স্থানীয়দের অভিযোগ প্রতি মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছে তারা। নেই কোনো বকেয়া। যার পরিমান ছিলো ২শ থেকে শুরু করে সর্বোচ্চ দেড় হাজার টাকা। কিন্তু  হঠাৎ করে এমন বিদ্যুৎ বিলে তাদের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ার মতো। কেন এমন বিদ্যুৎ বিল করেছে বিদ্যুৎ বিভাগ? এমন বিদ্যুৎ বিলে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।অধিকাংশ গ্রাহকের দুই থেকে পাঁচ গুণ বেশি বিল করা হয়েছে। বিল কপিতে ব্যবহৃত ইউনিটের কলাম শূন্য থাকলেও পরিশোধের কলামে বিরাট অঙ্কের টাকা বসিয়ে বিল সরবরাহ করা হচ্ছে। প্রতিকার চাইতে গিয়ে হয়রানির শিকার হন বলেও অনেক গ্রাহক অভিযোগ করেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান জানান আমি দিন মজুরের কাজ করি। এরআগে প্রতিমাসে আমার বাসায় একটি মিটারে ৫ থেকে ৭শ টাকা বিল আসতো। কিন্তু এখন আমাকে এগারো টাকার বিল দিয়েছে। এখন পরিবার নিয়ে খেয়েপড়ে বেচে থাকাই দ্বায় হয়ে পড়েছে। এমতাবস্থায় এতোগুলো টাকার বিল আমার জন্য চরম কষ্টকর পরিস্থিতিতে ফেলেছে আমায়।অপর বাসিন্দা রোকেয়া বেগম জানান, আমি মানুষের বাসায় কাজ করে সংসার চালাই। আমাকে বিল দিয়েছে সাড়ে চব্বিশ হাজার টাকা। অথচ আমার বিল হতো ৮শ থেকে এক হাজার টাকা। এই বিল কিভাবে দিবো আমি।
শওকত আলী নামের একজন জানান, আমার বিল হতো ১৫শ টাকা। কিন্তু আমাকে বিল দিয়েছে ৫৭ হাজার টাকা। এই টাকা পরিশোধ করা কোনোমতেই সম্ভব নয়, আমি এমনিতেই অসুস্থ মানুষ। এই সময়ে এতোগুলো টাকার বিল দিয়ে আমার উপর জুলুম করা হয়েছে। এভাবে অনেক গ্রাহককে ভুতুড়ে বিল দিয়ে হয়রানি করা হচ্ছে। নানা ঝক্কি-ঝামেলার ভয়ে অনেকেই ভুতুড়ে বিল পরিশোধ করতে বাধ্য হন।

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যুতের এক কর্মচারী জানিয়েছেন, মিটাররিডাররা গ্রাহকের মিটার না দেখে বিল করায় এবং ‘সিস্টেম লস’ সমন্বয় করতে বাড়তি বিল করা হয়েছে। গ্রাহকরা অভিযোগ করলে অনেক ক্ষেত্রে বিল কমিয়ে দেওয়া হয়। অনেক ক্ষেত্রেই গ্রাহককে বাড়তি বিল পরিশোধ করতে হয়। এতে সাধারণ গ্রাহকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।এদিকে বিদ্যুৎ বিভাগ বলছে নতুন প্রিপেইড মিটার লাগানোর কারণে পুরাতন মিটারের যে রেটিং বকেয়া রয়েছে তা একসাথে বিল আকার তাদের কে দেওয়া হয়েছে। রেটিং বকেয়া থাকার কারণ জানতে চাইলে রাঙামাটি বিদ্যুত বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দিন বলেন, হয়তো বিদ্যুৎ বিল করার সময় বিলে কম রেটিং তোলা হয়েছে যার কারণে দীর্ঘদিনের রেটিং জমা হয়ে এই সমস্যা হয়েছে। তবে যারা এই পরিমাণ বিদ্যুৎ বিল একই সাথে পরিশোধ করতে পারবে না, তাদের কয়েক কিস্তিতে পরিশোধ করার সুযোগ দেয়া হবে।এমন অসহায়ত্বের মাঝে ভুতুড়ে বিদ্যুৎ বিল যেন “মরার পর খরার ঘা” এমন ভুতুড়ে বিদ্যুৎ বিল থেকে পরিত্রাণ চায় স্থানীয়রা।

 

 

কিউএনবি/অনিমা/২৫ এপ্রিল ২০২৪,/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit