শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯ পরিচয় মিলেছে ২ জনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৮৮ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি সাজেক উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট গভীর খাদে পরে সবশেষ খবর পাওয়া পর্যন্ত ৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ। এই ঘটনায় আরো ৫ জন আশংকা জনক অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সাজেক থানার উপ-পুলিশ পরিদর্শক মুশফিকুর রহমান জানান বুধবার বিকেল ৫ ঘটিকায় খাগড়াছড়ি থেকে মিনি ট্রাক যোগে যাওয়ার সময় সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ‘নব্বই ডিগ্রি’ এলাকায় সাড়ে ৫ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাকটি খাদে পড়ে গেলে প্রথমে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয় পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন ৮ জন। ট্রাকটিতে সর্বমোট ১৭ জন শ্রমিক ছিলেন।মৃত ৯ জনের মধ্যে ২ জনের পরিচয় নিশ্চিত করে পুলিশ। তারা হলেন মো: জসিম উদ্দিন (৩৫) পিতা- আব্দুর শুক্কুর, রামু কক্সবাজার ও মো: লালন মিঞা, পিতা- হাশেম ফকির,  ইশ্বরগঞ্জ ময়মনসিংহ।  বাকী ৭ জনের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

বুধবার (২৪ এপ্রিল) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ির সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল। তিনি জানান, সীমান্ত সড়কের কাজ শেষে করে শ্রমিক বহনকারী ট্রাকটি মূল স্টেশনে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। আহত শ্রমিকদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।আব্দুল আউয়াল আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে। সাজেক থানায় ৫ জনের মরদেহ আছে। খাগড়াছড়ি সদর হাসপাতালের ৪ জনের মরদেহসহ মোট ৯ জন নিহত হয়েছে এ দুর্ঘটনায়। হতাহতদের নাম ও পরিচয় শনাক্তের কাজ চলমান।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সাগর দেব তপু জানান, সড়ক দুর্ঘটনায় আহত ১০ জনের মধ্যে ৪ জন হাসপাতালে আনার পথে মারা গেছেন। চিকিৎসাধীন ৬ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার এ বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। তবে তাৎক্ষণিকভাবে কারও নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহত শ্রমিকদের বাড়ি রংপুর অঞ্চলে। তারা উদয়পুর বাঘাইছড়ি সীমান্ত সড়কের ১৭ কিলোমিটার নামক স্থানে হারিজাপাড়া সেতু নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৫ এপ্রিল ২০২৪,/সকাল ১০:১৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit