শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

ইরাক সীমান্তে বিতর্কিত ‘এস-৪০০’ মোতায়েন করছে তুরস্ক!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্লেষকরা বলছেন, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর (পিকেকে) বিরুদ্ধে আঙ্কারার এ ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে আরও জটিল পরিস্থিতি তৈরি করবে। তুরস্কের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের অর্থ হবে মধ্যপ্রাচ্যে রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইরানের বিরুদ্ধেই মস্কোর অস্ত্র ব্যবহার। 

২০১৯ সালে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে এস-৪০০ নেয় তুরস্ক। প্রতিরক্ষা ব্যবস্থাটি কিনতে তুরস্ক রাশিয়ার সঙ্গে আনুমানিক ২ দশমিক ৫ বিলিয়ন ডলার চুক্তি করে। তবে, আঙ্কারার আরও বেশি খরচ হয়েছে বলে গুঞ্জন রয়েছে। বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে দেখা হয় এস-৪০০ হান্ড্রেডকে। প্রতিরক্ষা ব্যবস্থাটি এমনভাবে তৈরি, এটি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। ইসরাইলের বিরুদ্ধে ইরানের অপ্রত্যাশিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতেও সিদ্ধহস্ত এটি। যে কারণে তুরস্কের এস-৪০০ ব্যবহার নিয়ে দুশ্চিন্তায় থাকে ন্যাটো। 
 
এদিকে তুরস্ক এস-৪০০ মোতায়েন করতে যাচ্ছে এমন খবরে আঙ্কারাকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। গত ফেব্রুয়ারিতে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সরবে না বলে সাফ জানায় তুরস্ক। অনেক বিশ্লেষক মনে করছেন, তুরস্কের এ ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল করে তুলবে। ইসরাইল-ইরান সংঘাতের জেরে নিজেদের নিরাপত্তার যুক্তি দিয়েও এই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের চেষ্টা করবে আঙ্কারা।

তাছাড়া পিকেকের পেছনে ইরানের সমর্থন রয়েছে বলে মনে করা হয়। এদিক থেকে ইরাক সীমান্তে সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে তুরস্কের এস-৪০০ মোতায়েন হবে এই অঞ্চলে রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইরানের বিরুদ্ধেই মস্কোর অস্ত্র ব্যবহার। এতে, অঞ্চলটির পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার শঙ্কা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit