শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

ফুলবাড়ী বিদ্যুৎ অফিসে মিটার রিডার কর্তৃক গ্রাহককে মারপিট॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১০৩ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী নর্দাণ ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) বিদ্যুৎ অফিসে মিটার রিডার মোঃ শাহাদত আলী কর্তৃক বিদ্যুৎ গ্রহক মোঃ রাশেদ আলীকে মারপিট। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পশ্চিম গৌরীপাড়া গ্রামের মোঃ হাসান আলীর পুত্র মোঃ রাশেদ আলীর অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮/০৪/২০২৪ইং তারিখে সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী বিদ্যুৎ অফিসে মিটারের বিল বেশি হওয়ার বিষয় নিয়ে আবাসিক প্রকৌশলীর অফিসে কথা বলতে যায়।

এ সময় উপজেলার চকচকা গ্রামের হোসেন আলীর পুত্র মোঃ শাহাদত আলী (অস্থায়ী মিটার রিডার) এর সাথে মোঃ রাশেদ আলীর একপ্রকার কথা কাটাকাটি হয়। এ সময় শাহাদত আলী ক্ষুব্ধ হয়ে গ্রাহক রাশেদ আলীকে প্রকৌশলীর অফিস কক্ষে ধাক্কা মেরে ফেলে দেয়। ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর বিদ্যুৎ অফিসের অস্থায়ী মিটার রিডার গংরা ২য় ধাপে তাকে মারপিট করে। ঐ দিন উক্তব্যক্তিদ্বয় পূনরায় তাকে মারপিট করার জন্য বিদ্যুৎ অফিসের বাহিরে দলবদ্ধ হয়। এ সময় গ্রাহক রাশেদ আলী ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত তদন্ত অফিসার মোঃ শফিকুল ইসলাম কে মোবাইল ফোনে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিষয়টি সম্পর্কে অবগত হন।

বিদ্যুৎ গ্রাহক রাশেদ আলী জানান, ফুলবাড়ী নর্দাণ ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) বিদ্যুৎ অফিসে কোন গ্রাহক অভিযোগ করতে এলে তাদের কেউ অপদস্ত হতে পারে। এই ঘটনায় ভুক্তভুগি মোঃ রাশেদ আলী নর্দাণ ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এর পরিচালক এর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit