রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইপিএল ফাইনালসহ টিভিতে যা দেখবেন আজকের নামাজের সময়সূচি উত্তর কোরিয়ার পরমাণু শক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-ভারতসহ চার দেশের আপত্তিতে ক্ষুব্ধ কিম! শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের ‘স্বপ্নপূরণ’ বেরোবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট, আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত হরমুজ প্রণালিতে ভাসছে ‘নৌ-মাইন’, ওমানের জরুরি সতর্কতা বিশ্বকাপের আগে ইবোলা আতঙ্ক, আফ্রিকায় ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ মেক্সিকোর

২৬ এপ্রিল বিএনপির সমাবেশ স্থগিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২২ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে মহানগর দক্ষিণ বিএনপির যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। গরমের তীব্রতা কমে এলে দু-একদিনের মধ্যে সমাবেশের পরবর্তী তারিখ ঘোষণা করার কথা জানিয়েছেন দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

এর আগে ২৬ এপ্রিল (শুক্রবার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার বিষয়ে ডিএমপি কমিশনারকে অবহিত করে চিঠি দেয় বিএনপি। গ্রীষ্মের উত্তাপে পুড়ছে পুরো দেশ। এরমধ্যে বিএনপির ২৬ এপ্রিলের সমাবেশের ঘোষণায় রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়ায়। বিএনপির সমাবেশের ঘোষণার পর একই দিন রাজধানীতে সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগও। তবে তীব্র গরমের কারণে ১৯ এপ্রিল সারা দেশে ৩ দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অফিস যা আজ (২২ এপ্রিল) আরও তিন দিন বাড়ানো হয়।

আর হিট অ্যালার্টের কারণে বিএনপির সমাবেশ স্থগিতের বিষয়ে আগেই সময় সংবাদকে জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু। তিনি বলেন, গরমে সতর্কতামূলক হিট অ্যালার্টের সময় বাড়ানোর কারণে সমাবেশ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে বিএনপির আরেকটি সূত্র জানিয়েছে, পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে র‍্যালি ও সমাবেশ করবে বিএনপি। এরপর সুবিধমতো একটি দিন ঠিক করা হবে সমাবেশের জন্য।

 

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit