শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

রাঙামাটিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলো দুই প্রার্থী

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৯৮ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়ার পর অবশেষে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন রাঙামাটির দুই আওয়ামী লীগ নেতা। মনোনয়নপত্র বাছাইয়ের শেষদিনে মনোনয়নপত্রে ত্রুটি থাকায় যাচাই-বাছাইয়ে বাতিল হয় রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহাজাহান ও জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রন্টু চাকমার মনোনয়নপত্র।

রোববার (২১ এপ্রিল) আপিল নিষ্পতির দিনে দুজনই প্রার্থিতা ফিরে পেলেন বলে জানিয়েছেন রির্টানিং অফিসার ও রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মনির হোসেন। বিষয়টি নিশ্চিত করে রির্টানিং অফিসার জানান, ‘বাছাইয়ে দুজনের মনোনয়নপত্র বাতিল হলেও আপিল নিষ্পতিতে দুজনেরই মনোনয়নপত্র বৈধ হয়েছে।’

এর আগে, রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বাদ পড়েন। আর জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রন্টু চাকমা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঋণ খেলাপির দায়ে বাদ পড়েন।

রাঙামাটি সদর, কাউখালী, জুরাছড়ি ও বরকল- এ চার উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৩৭ জন প্রার্থী হয়েছেন। ইসির তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল (সোমবার)।

 

 

কিউএনবি/অনিমা/২২ এপ্রিল ২০২৪,/সকাল ৯:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit