বিনোদন ডেস্ক : নিপুণ-ইলিয়াস কাঞ্চনের প্যানেলে ছিল অভ্যন্তরীণ নানা কোন্দল। নির্বাচিত একাধিক সদস্যের সদস্যপদও প্রত্যাহার করা হয়। শেষ সময়ে ডিজিটাল ইস্যু ধরে জায়েদ খানের সদস্যপদও বাতিল করা হয় তাকে না জানিয়ে।
সদ্য বিদায়ী সভাপতি হিসেবে নির্বাচনে ভোট দিতে এসে একটি কথাও বলেননি ইলিয়াস কাঞ্চন। ভোট দেয়ার পর অন্যান্য শিল্পীরা যেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তিনি জানিয়েছেন নতুন কমিটির কাছে প্রত্যাশার কথা সেখানে অনেকটা নীরবেই চলে যান তিনি। অনেকে মনে করছেন কোনো অভিমানে হয়তো অভিনেতার এমন নীরবতা।
নির্বাচনে মিশা-ডিপজল পরিষদ নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে। অপরদিকে মাহমুদ কলি-নিপুণ পরিষদ থেকে মাত্র তিনজন জয়লাভ করেছেন। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। এবারের নির্বাচনে ২১ সদস্যবিশিষ্ট কমিটি এই নির্বাচনে ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে।
কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:২৩