রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

আগামীকাল যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামীকাল রবিবার (২১ এপ্রিল) নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ শনিবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

এতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামী রবিবার (২১ এপ্রিল) সকাল ১০ টা হতে রাত ১০ টা পর্যন্ত ১২ ঘণ্টা নারায়ণগঞ্জের নয়াপুর, কুতুবপুর, আড়াইহাজার রোড, মদনপুর হতে লাঙ্গলবন্দ ব্রিজ, বন্দর, কাঁচপুর ও যাত্রামুড়া এলাকায় সকল শ্রেণির গ্রাহকর গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়াও ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

 

 

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit