শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

হামিদপুর ইউনিয়নের পাতরা পাড়ায় সংসদ সদস্যের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২১৮ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউপির পাতরাপাড়া গ্রামে অবস্থিত মানব কল্যাণ ভোগ্য পণ্য সমবায় সমিতির উদ্যোগে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় পাতরা পাড়া গ্রামে সমবায় সমিতির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মানব কল্যাণ ভোগ্য পণ্য সমবায় সমিতির সভাপতি হামিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফয়েজ উদ্দিন মন্ডল এর পুত্র নূর মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।বর্তমানে তিনি ভারতের ভেলোরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন গ্রামবাসী। এ সময় উপস্থিত ছিলেন পাতরাপাড়া ক্ষতিগ্রস্ত এলাকার সাধারণ গ্রামবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ বিষয়ে নূর মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় এ্যাড: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এ সময় তিনি আমাদের বাড়িতে অবস্থান গ্রহণ করেন। তখন থেকেই আমাদের পরিবারের সঙ্গে অত্যন্ত সু-সম্পর্ক রয়েছে। তিনি এই এলাকার ৮ বারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক সফল মন্ত্রী বর্তমান সংসদ সদস্য আ্যডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় ভারতে চিকিৎসাধীন রয়েছেন।

আমরা তার সুস্থতা কামনা করে আজকে এই দোয়া মাহফিলের আয়োজন করেছি, তার জন্য দোয়া করছি আল্লাহ্ তা’আলা যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা রইস উদ্দিন। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit