শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

রাঙামাটিতে বজ্রপাতের আঘাতে নিহত-২ আহত-৪

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৩০ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির দুই উপজেলার পৃথকস্থানে বজ্রাঘাতে দু’জনের মৃত্যু হয়েছে। জেলার লংগদু উপজেলার ভাইবোনছড়া ও বরকল উপজেলার ভূষণছড়ায় এই দূর্ঘটনাগুলো ঘটে। স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে ঝড়ো হাওয়াসহ প্রচন্ড রকমের বজ্রপাত শুরু হলে রাঙামাটির লংগদু উপজেলাধীন ভাইবোনছড়াস্থ স্কুলটিলা নামক এলাকায় ঘুমন্ত অবস্থায় বজ্রাঘাতে আয়েশা আক্তার নামের ১১ বছর বয়সী কিশোরী ঘটনাস্থলেই মারা গেছে। নিহত আয়েশা শিহাব উদ্দিনের মেয়ে।

এই ঘটনায় ঘরে থাকা আরো ৪ সদস্য গুরুত্বর আহত হয়েছে বলে জানাগেছে। আহতদের তাৎক্ষনিকভাবে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করা হয়। নিহতের বাবা জানায়, তার একমাত্র বসবাসের স্থানটুকুও রাত্রে বজ্রপাতের আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে, মধ্যরাতের ঝড় বৃষ্টিতে মুহুর্মুহু বজ্রপাতের আঘাতে গুরুত্বর আহত হয়ে রাঙামাটির বরকলে জটিলা চাকমা (৫৮) নামের এক গৃহবধু নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার সময় বরকল উপজেলাধীন ভূষণছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভুধছড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে।

নিহতের স্বামী প্রমোদ কানু চাকমা জানান, রাতে হঠাৎ বজ্রপাত ও ঝর বৃষ্টি শুরু হয়। এসময় আমি খাটের ওপর ঘুমিয়ে পড়েছিলাম আর আমার স্ত্রীও তার মেয়ে ও নাতনি সহ মাটিতে বিছানা করে ঘুমিয়ে পড়ে। এরপর হঠাৎ আচমকা বাড়ির ছাদে বজ্রপাত হলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে। পরে তার গুরুতর অবস্থা দেখে নিকটস্থ বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অলৌকিকভাবে নিহতের সাথে থাকা তার ছোট মেয়ে ও নাতনি প্রাণে বেঁচে যান।

 

 

কিউএনবি/আয়শা/১৮ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit