শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

ছোট উড়োজাহাজ থেকে পানিতে ফেলা হয় মুক্তিপণের ব্যাগভর্তি ডলার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : সোমালিয়ার জলদস্যুরা মুক্তিপণ পাওয়ার প্রায় ৮ ঘণ্টা পর বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ থেকে নেমে যায়। মু্ক্তিপণের ব্যগভর্তি ডলার পাওয়ার পর তারা জাহাজে এসে সেগুলো গুণে। নিজেদের চাহিদা অনুযায়ী ডলার পাওয়ার পর গভীর রাতে জাহাজ ছেড়ে যায় দস্যুরা।

দস্যুদের মুক্তিপণ বুঝিয়ে দেওয়ার সময় করা একটি ভিডিও পাওয়া গেছে। সেখানে দেখা যায় কীভাবে মুক্তিপণের অঙ্ক দস্যুদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে, তা নাবিকেরা জাহাজের ডেকে থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রত্যক্ষ করেছেন। তাদের পেছন থেকে ভিডিও করা হচ্ছিল। সম্ভবত দস্যুদের হয়ে ব্যক্তি মধ্যস্থতা করেছেন তিনিই এই ভিডিও করছিলেন। তার সঙ্গে ছিল অস্ত্রধারী দস্যুরাও।

শুরুতে দেখা যায় ছোট একটি উড়োজাহাজ এসে প্রথমে ডলারভর্তি একটি ব্যাগ জাহাজের পাশে ফেলে। আগে থেকেই ছোট দুটি স্পিডবোটে দস্যুরা জাহাজের পাশে ছিল। ব্যাগ পড়তেই দস্যুদের একজন অট্টহাসিতে ফেটে পড়ে। পরে ছোট স্পিড বোট থেকে ব্যাগটি পানি থেকে নেওয়া হয়। এভাবে তিনটি ব্যাগ ফেলা হয়। মুক্তিপণের অঙ্ক বুঝে পাওয়ার প্রায় আট ঘণ্টা পর গভীর রাতে দস্যুরা জাহাজটি ছেড়ে যায়। তাঁর আগে অবশ্য জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপ শর্ত অনুযায়ী সব নাবিকের সঙ্গে কথা বলে সুস্থ আছেন সেটি নিশ্চিত হয়।

তবে মুক্তিপণ হিসেবে দস্যুদের কত ডলার দেওয়া হয়েছে, তা নিয়ে মালিকপক্ষ কোনো কিছু জানায়নি। জাহাজটি দস্যুমুক্ত হওয়ার পর রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে কেএসআরএমের করপোরেট কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে কেএসআরএম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান বলেন, শনিবার দিবাগত রাত ৩টা নাগাদ সোমালিয়া উপকূল থেকে দস্যুমুক্ত হয়ে আমাদের জাহাজটি রওনা দিয়েছে। ঠিক ৩১দিন পর জাহাজটি ছাড়াতে সক্ষম হয়েছি আমরা। মূলত দস্যুপ্রবণ এলাকার প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূরে ছিল আমাদের জাহাজটি।

গত ৮-১০ বছরে এই এলাকায় জাহাজ দস্যুদের দ্বারা আক্রান্ত হয়নি। সেজন্য আর্মগার্ড রাখা হয়নি। অন্য জাহাজগুলোও সেভাবে চলাচল করছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে যুদ্ধজাহাজগুলো অন্যদিকে ব্যস্ত হয়ে যাওয়ায় সুযোগ নেয় দস্যুরা। তবে খুব দ্রুত সময়ে আমরা নাবিকদের সুস্থ অবস্থায় ফেরত আনতে পারছি, সেজন্য সবার প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে প্রধানমন্ত্রী বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীও যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন। আশা করছি ১৯ অথবা ২০ এপ্রিল জাহাজটি আরব আমিরাতের আল হারমিয়া বন্দরে পৌঁছাবে। সেখানে ৪-৫ দিনের একটি আনুষ্ঠানিকতা আছে। এরপর নাবিকদের দেশে ফিরিয়ে আনা হবে।’

কেএসআরএম’র সিইও মেহেরুল করিম বলেন, জাহান মণি দস্যুদের হাতে পড়ার সময় আমাদের জ্ঞানের অভাব ছিল। তখন উদ্ধারে সময় বেশি লেগেছিল। এবার জাহাজ দখলে নেওয়ার পর আমরা জাহাজের লোকেশন ট্রেক করতে থাকি। যোগাযোগ শুরুর পর প্রতিদিনই কথা হচ্ছিল। নাবিকরা কেমন আছে, কত তাড়াতাড়ি দস্যুরা জাহাজ ছেড়ে যাবে ইত্যাদি কথা হতো। দুই দিন আগে আমাদের দাবি ছিল,মুক্তিপণ পাওয়ার আগে প্রত্যেক নাবিকের ভিডিও দিতে হবে। সে অনুযায়ী আমরা প্রতিটি নাবিকের ভিডিও নিয়েছি।

মুক্তিপণের প্রতিটি কাজ আইনগতভাবে করা হয়েছে। আন্তর্জাতিক নিয়ম মেনে করা হয়েছে৷ কত ডলার সে বিষয়টি আমরা নানা কারণে বলতে পারছি না। ইউএসএ, ইউকে, সোমালিয়া, কেনিয়ার নিয়ম মানতে হয়েছে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেএসআএমের ডিএমডি সরোয়ার জাহান, পরিচালক করিম উদ্দিন, মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit