সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

ঈদের দিন শাকিবের বাসায় কীভাবে সময় কাটালেন অপু?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১১৯ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন বুবলী। তার সেই কথাগুলো ভালোভাবে নেননি ঢালিউড কুইন। নায়কের ওপর অভিমান করেই যেন বসে ছিলেন। তাই প্রথমে ঈদের দিন ছেলেকে নিয়ে শাকিব খানের বাসায় যেতে চাননি।

কিন্তু পরে শ্বশুর–শাশুড়ির অনুরোধে তিনি শাকিবের বাসায় যান। একটি সংবাদ মাধ্যম থেকে জানা যায়, বুবলীর সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে এসব কথা বলায় অপু বিশ্বাস মন খারাপ করেছিলেন শাকিব খানের ওপর। পরে শাকিবের পক্ষ থেকে আশ্বস্ত করার পর নাকি অপুর মন গলে। পরে আব্রাহামকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে যান তিনি।

আরও জানা যায়, ঈদের দিন দুপুরের পর থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত শাকিব খানের বাসায় ছিলেন অপু বিশ্বাস। সেখানে শাকিবের বোন, বোনজামাই, চাচাতো ভাই, ভাইদের বউ ও বাচ্চারা শাকিবের বাসায় বেড়াতে এসেছিলেন। সবার সঙ্গে গল্প, আড্ডা, খাওয়াদাওয়া করে সময় কাটিয়েছেন ঢাকাই ছবির এই নায়িকা।

অভিমানের বিষয়ে অপু বলেন, ‘সত্যি বলতে, একটা বিশেষ কারণে মনটা ভালো ছিল না আমার। শ্বশুর-শাশুড়ি ও ননদ আমাকে খুব ভালোবাসেন। তাদের কথা ফেলার ক্ষমতা আমার নেই।’
 
বছরের বিশেষ দিনে অপু সব সময় শ্বশুর–শাশুড়িকে রান্না করে খাওয়ান। এটি আগেও অনেকবার গণমাধ্যমে বলেছেন। এই ঈদে তাদের জন্য কী করলেন? জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘এবার আমাকে রান্না করতে দেননি তারা। শাশুড়ি ও ননদ মিলে রান্না করেছেন। অনেক লোকজন ছিল এবার শ্বশুরবাড়িতে। অবশ্য সবার খাওয়াদাওয়ার সময় সহযোগিতা করেছি আমি।’

এবার ঈদে শ্বশুরবাড়ির সবার জন্যই উপহার কিনেছেন তিনি। ‘শ্বশুর পাঞ্জাবি পরতে পছন্দ করেন। তাকে পাঞ্জাবি দিয়েছেন। শাশুড়িকে শাড়ি দিয়েছেন। ননদকে জামা কিনে দিয়েছেন।
শাকিবের জন্যও প্রতিবারের মতো পাঞ্জাবি কিনেছেন। সেটি অপুর শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে।

শাকিবের বোন মণির সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক বেশ মধুর। তিনি শুধু ননদই নন, অপুর একজন ভালো বন্ধু, বোনও। চাঁদরাতে অপুর আমার বাসায় এসেছিলেন শাকিবের বোন। দুজন মিলে অনেক গল্প করেছেন, ছবিও তুলেছেন। এবার ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমা দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit