শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

পাহাড়ের সৌন্দর্য অবলোকনে পর্যটকদের পদচারনায় মুখর রাঙামাটির স্পটগুলো

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১১৯ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : প্রকৃতির অপরূপ লীলাভূমি পাহাড়ি জনপদ রাঙামাটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। রূপ বদলানো হ্রদ-পাহাড় আর মেঘ মিতালীর অপরূপ দৃশ্যাবলি সম্মৃদ্ধ পার্বত্য রাঙামাটির নান্দনিক দৃশ্য দেখার টানে রূপের রানী রাঙামাটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এতে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য সামগ্রীর বেচা-বিক্রিও বেড়েছে। হোটেল মোটেল ও সরকারি বিশ্রামাগারগুলোতে দেখা গেছে পর্যটকে ঠাসা।

রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, ডিসি বাংলো এলাকায় পর্যটকদের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় বহুগুণ বেড়ে গেছে। শহরের পর্যটন স্পটগুলো এখন পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। পর্যটকের আগমনে প্রতি দিনই রাঙামাটির অর্থনীতিতে যোগ হচ্ছে কোটি টাকার রাজস্ব।

রাঙামাটির পর্যটন সংশ্লিষ্ট্যরা জানিয়েছেন, লম্বা ছুটি,  হ্রদ-পাহাড় আর পাহাড় ছোঁয়া মেঘের টানে রাঙামাটিতে পর্যটকদের ভিড় বেড়ে গেছে। পার্ক, ঝুলন্ত ব্রিজসহ দর্শনীয় স্থানগুলো লোকে লোকারণ্য। কোথাও তিল ধারণের ঠাঁই নেই। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্য বেড়েছে। যানবাহন, ট্যুরিস্ট বোট, হাউজ বোটগুলোর ব্যবসাও ভালো হচ্ছে। সার্বিক বিবেচনায় পাহাড়ের পর্যটন ব্যবসা ঘুরে দাঁড়িয়েছে। শহর জুড়ে পর্যটকদের আনাগোনা বহুগুণ বেড়ে গেছে। রেষ্টুরেন্টগুলো পর্যটকদের মধ্যে খাবার বিক্রি করতে ব্যস্ত সময় পার করছে। শহরের বেশিরভাগ হোটেল-মোটেলগুলো বুকিং রয়েছে।

সূদূর রাজধানী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকরা জানিয়েছেন, প্রকৃতির রূপ কতো সুন্দর হয় সেটি রাঙামাটিতে বেড়াতে না আসলে বুঝতে পারতাম না। দেশে এত সুন্দর জায়গা আছে এখানে না এলে জানতাম না। তাই মনকে সতেজ রাখতে পাহাড়ি জনপদে ছুটে এসেছি। খুব ভাল লাগছে রাঙামাটি। এদিকে রাঙামাটির পর্যটনের উন্নয়নে এ শহরকে আরও বেশি ঢেলে সাজানো উচিত। তাহলে মানুষ বিদেশে বেড়াতে না গিয়ে এ শহরে বেড়াতে আসবে বলেও জানিয়েছেন পর্যটকরা।

রাঙামাটি হোটেল মালিকরা জানিয়েছেন, টানা ছুটিতে রাঙামাটিতে পর্যটকদের ঢল নেমেছে। ব্যবসা করতে পারায় ব্যবসায়ীরা খুব খুশি। হোটেল পরিচালক সুমন জানিয়েছেন, আমাদের এখানে পর্যটকদের উপস্থিতি বেড়েছে এবং প্রায় সবগুলো রুমগুলো বুকিং হয়ে গেছে। রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানিয়েছেন, টানা সরকারি ছুটি  থাকায় রাঙামাটিতে পর্যটকদের সংখ্যা বেড়ে গেছে। কয়েকদিনে জেলায় কয়েক লাখ পর্যটকের সমাগম হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, পর্যটন মোটেলগুলো শতভাগ বুকিং রয়েছে। আগামীকালও বুকিং আছে। খুব ভাল লাগছে পর্যটকদের উপস্থিতিতি বেড়ে যাওয়ায়। তবে করোনার সংক্রামন এড়াতে স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের প্রবেশে করতে দেওয়া হচ্ছে বলে যোগ করেন পর্যটন করপোরেশনের এ ম্যানেজার। রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ-বিপিএম(বার) জানিয়েছেন, রাঙামাটিতে আগত ট্যুরিষ্টদের জন্য জেলা পুলিশের পাশাপাশি ট্যুরিষ্ট পুলিশের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। স্পর্শকাতর পর্যটন কেন্দ্রগুলোতেও বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পর্যটকরা নিরাপদে ছুটি উপভোগ করতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit