শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

শার্শা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৯৯ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাতদদাতা : যশোরের শার্শা থানা পুলিশ শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন (৩৫) কে রোববার গভীর রাতে তার মাটিপুকুর খুড়াতলা গ্রামের বাড়ি থেকে আটক করেছে । সবুজ হোসেন মাটিপুকুর খুড়াতলা গ্রামের দেলোয়ার হোসেন এর ছেলে।শার্শা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেনের স্বজনেরা জানান, রবিবার রাত সাড়ে ১২ টার দিকে শার্শা থানা পুলিশের একটি দল সবুজ হোসেনকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর পুরানো একটি নাশকতার পেন্ডিং মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

পরিবারের স্বজনেরা আরও অভিযোগ করে বলেন, সবুজ হোসেনকে ধরে নেওয়ার পর সোমবার আদালতে পাঠানোর আগে থানা পুলিশ তাকে বেদম ভাবে মারপিট করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতে পাঠিয়েছে বলে জানান।এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ মনিরুজ্জামান জানান, শার্শা আটক সবুজ হোসেনের বিরুদ্ধে শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক নাশকতা করার অভিযোগ রয়েছে। তিনি জানান, সবুজ হোসেনকে নাশকতা মামলায় আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

শার্শা থানা পুলিশ শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন কে রোববার গভীর রাতে তার মাটিপুকুর খুড়াতলা গ্রামের বাড়ি থেকে আটক করায় শার্শা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শার্শা উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবুল হাসান জহির। বিবৃতিতে আবুল হাসান জহির কেন্দ্রীয় বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সহ সকল রাজ বন্দিদের নিঃশর্ত মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৪/রাত ৮:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit