শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে রাঙামাটিতে পুলিশের বিশেষ শৃঙ্খলা সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৮৫ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে আসন্ন ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে রাঙামাটি জেলা পুলিশের আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার হোটেল মালিক সমিতি,  লঞ্চ মালিক সমিতি, সিএনজি সমিতি’সহ সংশ্লিষ্ট মালিক ও সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

এতে রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ-বিপিএম(বার) এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেস ক্লারের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক,  অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ আহমেদ,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম, লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন  সেলিম’সহ জেলা হোটেল মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি, সিএনজি সমিতির’সহ  সংশ্লিষ্ট নেতৃবৃন্দরা।

 
সভায় ঈদুল ফিতর ও পহেলা বৈশাখকে সামনে রেখে রাঙামাটিবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত, জেলা আগত পর্যটকদের বিষয়সহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা, হোটেল ব্যবস্থাপনা’সহ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আসন্ন ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উদযাপনে সকলের সহযোগিতা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় সভায়।

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৪/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit