শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

রাঙামাটিতে ৪ চোরাই মোটর সাইকেলসহ ৫ চোর গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১০৫ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোটর সাইকেল চুরি করে দূর্গম এলাকাগুলোতে বিক্রির সাথে জড়িত সিন্ডিকেট চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ। এসময় গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিতে চারটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। এই চক্রের অন্যতম সদস্য চট্টগ্রামের রাউজানের বাসিন্দা ওমর ফারুককে স্থানীয় জনতার সহায়তায় আটকের পর তার স্বীকারোক্তিনুসারে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো তিনজনকে গ্রেফতার। রোববার বিকেলে কোতয়ালী থানা প্রাঙ্গনে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম জানিয়েছেন, চট্টগ্রাম, নোয়াখালী, হাতিয়া, আমিরাবাদ, সিলেটসহ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।তিনি জানান, গ্রেফতারকৃত চোররা হলেন রাঙামাটির রীতিময় চাকমা, চট্টগ্রামের রাউজানের মো. ওমর ফারুক ওরফে তারেক, ব্রাহ্মণবাড়িয়ার আমির হোসেন, হাতিয়ার মো. জুয়েল রানা ও চট্টগ্রামের মো. এরশাদ।  

রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে অভিযোগ পাচ্ছি, রাঙামাটিতে মোটরসাইকেল চুরি হচ্ছে। ইতিমধ্যে অভিযান চালিয়ে কয়েকটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অভিযানে চোরচক্রের সদস্যদেরও আটক করা হয়। এ ধারাবাহিকতায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এবার রাঙামাটি থেকে চোরাই হওয়া চারটি মোটরসাইকেলসহ পাঁচ চোরকে গ্রেফতার করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম বলেন, রাঙামাটিতে দিনে ও রাতে আলাদা মোটরসাইকেলের চোর রয়েছে। রাঙামাটির ছেলে রীতিময় চাকমা দুটি গ্রুপকে সহায়তা করে। গ্রুপগুলো শুক্রবার পাহাড়িকাসহ বিভিন্ন গাড়িতে রাঙামাটি আসে। পরে রীতিময়সহ সবাই বিভিন্ন এলাকা থেকে শনিবার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।

কোতয়ালী থানার দীর্ঘদিনের পেশাগত দক্ষতা ও জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে গত ০৪/০৩/২০২৪ খ্রিঃ এবং ৩০/০৩/২০২৪ খ্রিঃ থেকে ০৬/০৪/২০২৪ খ্রিঃ পর্যন্ত চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়ীয়া ও নোয়াখালী জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৪ টি মোটরসাইকেল চোরাই উদ্ধার ও মোটর সাইকেল চুরির ঘটনায় জড়িত সর্বমোট ০৮ জন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এই চোরের পুরো চক্রকে ধরার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৪/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit