রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম

আর্মি ক্যাম্পে অভিনব পদ্ধতিতে পাকিস্তান ক্রিকেট দলের অনুশীলন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এক অভিনব অনুশীলন শুরু করেছে পাকিস্তান ক্রিকেট দল। কাকুলে অবস্থিত দেশটির সেনাবাহিনী ক্যাম্পে ক্রিকেট দল নিজেদের প্রস্তুত করছে বিভিন্ন পদ্ধতির অনুশীলনের মাধ্যমে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পিসিবির দেওয়া ভিডিও ফুটেজে দেখা যায় প্রাচীন পদ্ধতিতে যেভাবে সেনা সদস্যরা নিজেদের ফিটনেস ধরে রাখার জন্য অনুশীলন করতো একইভাবে পাকিস্তানি ক্রিকেট দলের সদস্যরা অনুশীলন করছে। দেখা যায় পাথর হাতে নিয়ে তারা দৌঁড়াচ্ছে। কিংবা দড়ি দিয়ে অভিনব অনুশীলন করছে।  

এমন অনুশীলন ফিটনেস ধরে রাখার জন্য অনেক গুরুত্বপূর্ণ বলে ভিডিও ফুটেজে বলেন দলের পেসার হাসান আলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের এমন প্রস্তুতি অনেক কাজে দেবে বলে জানান তিনি। মূলত স্ট্যান্ডার্ড ফিটনেস ধরে রাখার জন্য পিসিবির এই আয়োজন। গত বছরের ফেব্রুয়ারিতে যেটি নিয়ে কথা বলেছিলেন দলটির সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। এক স্পোর্টস চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, পাকিস্তানি খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো ফিটনেস নেই।

হাফিজের কথা হয়তো ভালো করেই আমলে নিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। আর তার নির্দেশ অনুসারে মার্চ এবং এপ্রিলে সেনাবাহিনী ক্যাম্পে অনুশীলন করছে পাকিস্তান দল। নিজেদের ফিটনেস স্ট্যান্ডার্ড ঠিক করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।  

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit