সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

কসবা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত প্রতিবাদে কর্মসূচির ডাক

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২১৩ Time View
বাদল আহাম্মদ খান  জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক কাজে স্থবিরতা হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অন্তর্গত কসবা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

এদিকে কমিটি বিলুপ্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে পক্ষে বিপক্ষে লেখালেখি হচ্ছে। কেউ এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে। আবার কেউ এর প্রতিবাদ জানিয়েছে। বিষয়টি নিয়ে এলাকার তোলপাড় শুরু হয়েছে।অনেকে অভিযোগ করেছেন, পাশের আখাউড়াসহ একাধিক উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক কার্যক্রমহীন কমিটি রয়েছে। অথচ সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধু কসবা উপজেলা কমিটি ভেঙ্গে দেওয়া উদ্দেশ্যমূলক। এ নিয়ে ওই এলাকার সংসদ সদস্য তথা আইনমন্ত্রী আনিসুল হক কিংবা স্থানীয় অন্য কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গেও পরামর্শ করা হয়নি বলে জেলা কমিটির বিরুদ্ধে অভিযোগ করা হয়।  

এদিকে জেলা কমিটিকে দায়ী করে অহেতুক উপজেলা কমিটি বিলুপ্তির অভিযোগে শুক্রবার কসবা পৌর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রয়োজনের হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেওয়া হবে শুক্রবারের ওই কর্মসূচি থেকে। বিলুপ্ত ঘোষিত কমিটির আহবায়ক আফজাল হোসেন খান রিমন বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে কসবা উপজেলা ছাত্রলীগের আলাদা সুনাম আছে। মন্ত্রী মহোদয়সহ স্থানীয় নীতিনির্ধারকদের কারো সঙ্গে কোনো ধরণের পরামর্শ না করে, সম্মেলনের তারিখ ঘোষণা না দিয়ে যেটা করা হয়েছে সেটা কোনোভাবেই ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ি হয়নি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এ ঘটনার প্রতিবাদে পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল ইউনিট শুক্রবার কর্মসূচির ডাক দিয়েছে।’

কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, ‘এভাবে কমিটি ভাঙা কোনোভাবেই কাম্য নয়। কসবা উপজেলা ছাত্রলীগ অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছিলো। জেলা কমিটি কোনো কারণ ছাড়াই কসবা ছাত্রলীগের কমিটির বিলুপ্ত করায় নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ কমিটি বহাল না করলে হরতাল-অবরোধের মতো কর্মসূচিও আসতে পারে।’ এ বিষয়ে জেলা ছাত্রলীগের এক নেতা বলেন, ‘কসবা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করতে একটা কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটা নির্দেশনা ছিলো। এরই আলোকে এটা করা হয়েছে। তবে এটা সত্য যে ওই এলাকার সংসদ সদস্য তথা মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে যোগাযোগের চেষ্টা করেও সেটা সম্ভব হয়নি।’

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ‘তিন মাস মেয়াদি কমিটির বয়স হলো ছয় বছর। এ কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকা একজন বিদেশ চলে গেছে, একজন কাজী হয়েছেন। আবার অনেকে চাকরি পেয়েছেন ও বিয়ে করেছেন। এ অবস্থায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে কমিটি বিলুপ্ত করা হয়েছে।’ এক প্রশ্নের জবাবে জেলা ছাত্রলীগের শীর্ষ ওই নেতা আরো জানান, মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া জেলার আখাউড়া উপজেলা ছাত্রলীগের বিষয়েও কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি নির্দেশনা রয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৪,/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit