সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

ট্যাংক নিয়ে গাজার নাসের হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক ডজন ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে গাজার খান মঙ্গলবার থেকে ইউনিস এলাকার নাসের হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। বুধবার প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছেন।

এদিকে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানায়, ইসরায়েলি সামরিক অভিযানের ফলে আরও একটি হাসপাতালের ‘সেবা কার্যক্রম বন্ধ’ হয়ে গেছে।

নাসের হাসপাতালের প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের ওই হাসপাতালের আশেপাশে বিস্তীর্ণ এলাকায় গুলি চালানো হচ্ছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চালানো হয়নি। হাসপাতালটিতে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, “ইসরায়েলি সৈন্যরা অভিযানের প্রস্তুতি হিসেবে এর আশপাশে ‘মর্টারের গোলা এবং সহিংস অভিযান পরিচালনা’ করছে।

মন্ত্রণালয় বলেছে, “হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ এখনও হাসপাতালের ভেতরে রয়েছে। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সুপেয় পানি, খাবার এবং শিশু খাদ্য নেই এবং তাদের জীবন হুমকির মধ্যে রয়েছে।”

ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য গণমাধ্যমের অনুরোধে সাড়া দেয়নি।

উল্লেখ্য, গত নয় দিন ধরে ইসরাইলি সৈন্যরা এই অঞ্চলের বৃহত্তম গাজা শহরের আল-শিফা হাসপাতালে এবং এর আশপাশে ভয়াবহ অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, ওই অভিযানে ১৭০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা এবং আরও শতাধিককে গ্রেফতার করা হয়েছে। সূত্র: এএফপি

কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৪/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit