বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

নিপুণের প্যানেলে যোগদান নিয়ে মুখ খুললেন মাহমুদ কলি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১০৭ Time View

বিনোদন ডেস্ক : শিল্পী সমিতির আগামী নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা মাহমুদ কলি। সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের প্যানেল থেকে নির্বাচন করবেন তিনি। আসন্ন নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সংবাদমাধ্যমের কাছে এবার মুখ খুললেন মাহমুদ কলি।

তিনি বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে শুরু থেকেই আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম। দুইবার সভাপতি ও দুইবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। আবার ফিরেছি শিল্পী সমিতির নেতৃত্ব দিতে, শিল্পী সমিতিকে ভালো অবস্থানে নিয়ে যেতে। সরকার ও চলচ্চিত্রশিল্পের অন্যান্য সংগঠনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে শিল্পী সমাজ ও চলচ্চিত্রের উন্নয়নে অবদান রাখার চেষ্টা করব। জানি, আমাদের অনেক কিছুই সীমিত। তবু, আত্মবিশ্বাস আছে সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার। আমি বিশ্বাস করি, সমিতির সব সদস্য বিচক্ষণতার পরিচয় দিয়ে একটি ভালো কমিটি গঠনের সুযোগ করে দেবেন।’

নির্বাচনে নিপুণ আক্তারের প্যানেলকে বেছে নেওয়ার কারণ জানিয়ে মাহমুদ কলি বলেন, ‘গত এক-দুই বছর ধরে শিল্পী সমিতি নিয়ে বিভিন্ন কথা সবাই শুনেছেন বা দেখেছেন। আমি দেখেছি এইসব সমস্যার মধ্য দিয়ে নিপুণ বলিষ্ঠ চিত্তে সাংগঠনিক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে গেছেন। শিল্পীদের স্বার্থে সব সময় নিজেকে নিবেদিত রেখেছেন। আমার মনে হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি ও শিল্পী সমাজের জন্য এই মুহূর্তে আমাকে প্রয়োজন আছে। এই বিশ্বাসে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক করে সভাপতি পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি।’ 

আগামী ২৭ এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর থাকবেন এক প্যানেলে। তারা মাহমুদ কলি-নিপুণের প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৪/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit