সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

জরিমানা হলো তাওহীদ হৃদয়ের

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১২১ Time View

স্পোর্টস ডেস্ক : মেজাজ হারিয়ে নিয়ম ভাঙায় শাস্তি পেলেন তাওহীদ হৃদয়। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করায় এই শাস্তি পেয়েছেন তিনি। আজ এই শাস্তি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২০ ধারায় বলা আছে- খেলোয়াড় বা খেলোয়াড়দের সমর্থন করেন এমন কারো সঙ্গে স্পিরিট অব দ্য গেমের পরিপন্থি কিছু করা যাবে না। তৃতীয় টি-টোয়েন্টিতে নুয়ান থুসারার বলে আউট হওয়ার পর শ্রীলঙ্কান ক্রিকেটারদের সঙ্গে তর্কে জড়ানোর পাশাপাশি তেড়ে যেতে দেখা যায় হৃদয়কে।

এমন অপরাধের জন্য হৃদয়ের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। ২৪ মাসের মধ্যে আবারও কোনো অপরাধ করলে এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন হৃদয়। বাংলাদেশি এই ক্রিকেটার নিজের অপরাধ ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে স্বীকার করায় ও শাস্তি মেনে নেওয়ায় আর কোনো শুনানির প্রয়োজন হয়নি।  

অন ফিল্ড আম্পায়ার সরফদ্দৌল্লা সৈকত, তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার গাজী সোহেল ও চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল শাস্তি কার্যকর করেন। লেভেল-১ ভঙ্গ করার সর্বনিম্ন শাস্তি তিরস্কার ও সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ অবধি জরিমানা ও দুটি ডিমোরিট পয়েন্ট।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৪,/রাত ১০:

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit