শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

খলিলপুর সরদার পাড়া গ্রামে জমির ধান ক্ষেত নষ্ট করেন প্রতিপক্ষরা

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৮৯ Time View

মোঃ আফজাল হোসেন ফুলবাড়ি, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের খলিলপুর সরদার পাড়া গ্রামে প্রতিপক্ষরা জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা মোঃ দেলোয়ার সরদারের দেড় একর জমিতে লাগানো ধান ক্ষেত উপড়ে ফেলেন ও বিষ প্রয়োগ করে নষ্ট করেন। পাবর্তীপুর উপজেলার হামিদপুর ইউপির খলিলপুর সরদার পাড়া গ্রামের আব্দুল হান্নান সরদারের অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে একই এলাকার মোঃ হাইকুল ইসলাম (৪০), মোঃ মিজানুর রহমান (৪৮), উভয়ের পিতা মৃত হজকেদ আলী, জালাল উদ্দীন (২৮), রনি (২৮) উভয়ের পিতা মোঃ শাহাজান আলী, মোঃ নুর উদ্দীন (২৫), পিতা মোঃ সোরাব আলী, মোঃ লিমন (২৪) পিতা মোঃ মিজানুর রহমান, মোছাঃ নিলুফা বেগম (৪৮), স্বামী মোঃ শাহাজাহান আলী, মোছাঃ হীরা বেগম (২৫), স্বামী মোঃ জালাল উদ্দীন, মোঃ আলো বেগম (৩৮), পিতা: ইমরান আলী, সর্ব সাং-খলিলপুর সরদারপাড়া, পার্বতীপুর, দিনাজপুর।

মোঃ সোরাব উদ্দীন (৪৫), পিতা:আছর উদ্দীন, খলিলপুর সরদারপাড়া, পার্বতীপুর, দিনাজপুর। তারা দলবদ্ধ হয়ে গতকাল সোমবার গভীর রাতে মোঃ দেলোয়ার সরদারের জমিতে গিয়ে ধান ক্ষেত কেটে ফেলেন ও বিষ প্রয়োগ করে নষ্ট করে দেন। উল্লেখ্য যে, ঐ ব্যক্তিরা মোঃ দেলোয়ারের পরিবারদেরকে ২৫/০১/২০২৪ ইং তারিখে মারপিট করায় এদের বিরুদ্ধে মোঃ দেলোয়ার সরদারের পুত্র আব্দুল হান্নান সরদার বাদি হয়ে পার্বতীপুর মডেল থানায় মারপিটের ঘটনায় ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-২৫, ২৬/০১/২০২৪ ইং। ধারা ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৪২০, ৫০৬ (২) ১১৪ ৩৪ পেনাল কোডে মামলা করেন। ঐ ব্যক্তিদের সাথে জমি জমার বিরোধ নিয়ে পারিবারিক মামলা চলছে। এরই জের ধরে গত সোমবার দিবাগত রাত্রিতে মোঃ দেলোয়ারের জমিতে বিষ প্রয়োগ করেন ও ধানক্ষেতের চারা উপড়ে ফেলেন।

এই ঘটনায় স্থানীয় সাবেক ইউপি সদস্য মোঃ মোকছেদুল হক জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা ঠিক করেনি। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কেননা, এতবড় ক্ষতি কোন ভাবে মেনে নেওয়া যায়না। প্রকৃত ঘটনা তদন্ত করে আইন প্রয়োগকারী সংস্থার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। জমির মালিক মোঃ দেলোয়ার সরদার জানান, যারা আমার এই ক্ষতি করেছে আমি তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিব।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit