বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

‘কেউ আমার ছেলে, বৌ, নাতিডিরে আইন্না দেও’

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৪৮ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মা হেলেনা বেগমকে জানানো হয় ছেলে অসুস্থ। তবে মায়ের মন ঠিকি টের পেয়েছে ছেলে বেঁচে নেই, ‘আমার ছেলেরে কেউ আইন্না দেও। কেউ আমার ছেলেরে আইন্না দিতারবা। আমার ত সব শেষ। ছেলে, বৌ, নাতি-নাতিন কেউ নাই। আমি অহন কেমনে বাঁচুম। তোমডা কেউ হেরারে আইন্না দেও।

ঢাকায় বেইলি রোডে বৃহস্পতিবার রাতে লাগা আগুনে পুড়ে মারা গেছেনে হেলেনা বেগমের ছেলে সৈয়দ মোবারক হোসেন কাউছার, ছেলে বৌ স্বপ্না বেগম, নাতিন সৈয়দা ফাতেমা তুজজোহরা কাশফিয়া ও সৈয়দা নূর এবং একমাত্র ছেলে সৈয়দ আব্দুল্লাহ। আগুনে পুড়ে সবাই মারা গেছেন। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের খন্দকার পাড়ায় এখন শোকের মাতম।

মাসখানেক আগে ইতালি থেকে দেশে এসেছিলেন প্রবাসী সৈয়দ মোবারক হোসেন। ইতালিতে ব্যবসা করতেন তিনি। সেখানে তার চারটি কসমেটিকস এর দোকান রয়েছে। মোবারক হোসেন স্থায়ীভাবে থাকার সুযোগ পেয়েছেন। স্ত্রী ও সন্তানদের সেখানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ভিসাও হয়ে গিয়েছিল সবার। কিন্তু ইতালি আর যাওয়া হলো না তাদের। শুক্রবার তাদের গ্রামের বাড়িতে আসার কথা ছিলো। তারা আসতেছেন, তবে লাশ হয়ে। বেলা সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের লাশ নিয়ে ঢাকা থেকে রওয়ানা হয়েছেন স্বজনরা।

মোবারকের চাচাতো ভাই মেস্তাফিজ ও ফয়সাল জানান, পরিবারের সবাইকে নিয়ে ডিনার করতে গিয়েছিলেন মোবারক। সঙ্গে ছিল স্ত্রী স্বপ্না ও তিন সন্তান। আগুনে সবাই মারা গেছেন। আরেক আত্মীয় নেসার আহমেদ জানান, মোবারক পরিবারসহ ইতালিতে যাওয়ার ভিসা পেয়েছিলো। তিনি ছুটিতে এসেছিলেন সবাইকে নিতে। বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ওই ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামে একটি রেস্তোরাঁয় আগুন লাগে। সর্বশেষ পাওয়া তথ্যে ৩০ জনের বেশি মারা যায়।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৪,/বিকাল ৪:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit