বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

জয়পুরহাটে কৃষক হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View
মিজানুর রহমান মিন্টু ,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে কৃষক নুরুল হত্যা মামলায় ৯ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেক আসামীকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছর কারাদন্ডের আদেশ দেওয়া হয়।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।দন্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার সোটাহার ধারকী গ্রামের মৃত ফেরাজ উদ্দিনের ছেলে  আ: রউফ, মোহাম্মদ আলীর ছেলে রুহুল আমিন, আব্দুর রউফের ছেলে  আলী হোসেন, খোকন হোসেন, মৃত আছির উদ্দিনের ছেলে  বেলাল হোসেন, আক্তারুজ্জামানের ছেলে  রোকন হোসেন,  বাবু হোসেন, মৃত আবু সাঈদের ছেলে  মিজানুর রহমান তার ছেলে  সিরাজুল।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১ নভেম্বর জয়পুরহাট সদর উপজেলার হিচমি গ্রামের কৃষক নুরুল হক দিনমজুরদের নিয়ে হিচমি মাঠে ধান কাটতে যায়। এ সময় জমি নিয়ে বিরোধের জের ধরে আসামীরা দলবদ্ধভাবে দেশিয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এতে নুরুল হক গুরুতর আহত হলে প্রথমে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল এবং পরবর্তীতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান  মেডিকেল কলেজ  হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবি (এপিপি) এ্যাড শামিম এ তথ্য নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/২৯ ফেব্রুয়ারী  ২০২৪/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit