রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে॥ এবার ওইয়েরজাবাল, ২০ মিনিটে স্পেনের ২ গোল আশুলিয়ায় কিশোরী ধর্ষণের ঘটনায় আটক-৩ নওগাঁয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪১জনের মাঝে অনুদানের টাকা  বিতরণ  তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু। দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ

যে ওয়েবসাইটে চোখ বুলিয়ে দিন শুরু করেন গুগলের সিইও

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : গুগলের প্রধান নির্বাহী (সিইও) সুন্দর পিচাই সাধারণত বেশ তাড়াতাড়ি তার দিন শুরু করেন। সকাল সাড়ে ৬টা নাগাদ তিনি ঘুম থেকে ওঠেন। এরপর টেকমিম (Techmeme) নামক একটি ওয়েবসাইটে প্রযুক্তির খবর নেন। তারপর কোনো একটি সংবাদপত্র পড়েন।

টেকমিম ওয়েবসাইটটি ২০০৫ সালে প্রতিষ্ঠা হয়। মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ইন্টেল করপোরেশনের প্রকৌশলী গ্যাবে রিভেরা এটি প্রতিষ্ঠা করেন।

ব্লুমবার্গ, সিএনবিসি এবং দ্য ভার্জ-এর মতো শীর্ষ প্রযুক্তির উৎস থেকে খবরের শিরোনাম সংগ্রহ করে টেকমিম। পপ-আপ বা বিজ্ঞাপনের মতো কোনো বিভ্রান্তি ছাড়াই সব থেকে গুরুত্বপূর্ণ শিল্প আপডেটের একটি দ্রুত সারসংক্ষেপ প্রদান করাই এর লক্ষ্য বলে সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়ে থাকে।

সুন্দর পিচাই শুধু নন টেকমিম-এর ওপর নির্ভর করেন। মেটার সিইও মার্ক জুকারবার্গ, মেটার সিটিও অ্যান্ড্রু বসওয়ার্থ, ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরির মতো অন্যান্য উচ্চপদস্থ সিইওরা নিয়মিত এর পাঠক। এমনকি মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা এবং টুইটারের প্রাক্তন সিইও ডিক কস্টোলো এর জন্য সময় বের করেন।

গুগল সিইও বলেন, টেকমিমে প্রযুক্তিসংশ্লিষ্ট সংবাদগুলো একত্রে থাকে। ফলে সেখান থেকে দিনের প্রধান প্রযুক্তি সংবাদগুলোর শিরোনাম এবং তাদের বিশ্লেষণের সারাংশ পাওয়া যায়।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit