বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মেলায় নতুন বইয়ের ছড়াছড়ি, সংখ্যা কত?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯০ Time View

সাহিত্য ডেস্ক : এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) মেলায় এসেছে ৭৮টি নতুন বই। আর এ নিয়ে মেলার মোট ২২ দিনে নতুন বই এসেছে ২ হাজার ৪০৪টি। বাংলা একাডেমি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। একাডেমির তথ্য বলছে, ২১ ফেব্রুয়ারি নতুন বই এসেছে ২৩৪টি, ২০ ফেব্রুয়ারি এসেছে ৯৯টি, ১৯ ফেব্রুয়ারি ১১৫টি, ১৮ ফেব্রুয়ারি ৮৩টি, ১৭ ফেব্রুয়ারি ১৭১টি, ১৬ ফেব্রুয়ারি নতুন বই এসেছে ২৯৮টি, ১৫ ফেব্রুয়ারি ৯৭টি, ১৪ ফেব্রুয়ারি ৯১টি, ১৩ ফেব্রুয়ারি ১১০টি, ১২ ফেব্রুয়ারি ১১৫টি, ১১ ফেব্রুয়ারি ৯২টি, ১০ ফেব্রুয়ারি ১৫২টি, ৯ ফেব্রুয়ারি ১৭১ টি, ৮ ফেব্রুয়ারি নতুন বই আসে ৮০টি, ৭ ফেব্রুয়ারি এসেছে ৬৯টি, ৬ ফেব্রুয়ারি ১০৮টি, ৫ ফেব্রুয়ারি ৭০টি, ৪ ফেব্রুয়ারি ৬৬টি, ৩ ফেব্রুয়ারি ৭৪টি এবং ২ ফেব্রুয়ারি নতুন বই এসেছিল ৩১টি।

 এবারের বইমেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। বাংলা একাডেমির মাঠে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি স্টল বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। এ বছর মোট ৩৭টি প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে। গত বছর ৬০১টি প্রতিষ্ঠানের পক্ষে মোট ৯০১টি স্টল বরাদ্দ দেয়া হয়েছিল।
 
১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি বাংলা একাডেমির বর্ধমান হাউসের সামনে পাটের চটের ওপরে মাত্র ৩২টি বইয়ের পসরা সাজিয়ে স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ বইমেলার যাত্রা শুরু করে। সে সময়ে এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শ্রী চিত্তরঞ্জন সাহার হাত ধরেই মূলত বইমেলার যাত্রা শুরু হয়। এরপর ১৯৭৩ সালের ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি বিশেষ ছাড়ে নিজেদের বই বিক্রির ব্যবস্থা করে। এর পাশাপাশি একাডেমির প্রাঙ্গণে বেশ কিছু প্রকাশনা প্রতিষ্ঠানও ফেব্রুয়ারি উপলক্ষে বই বিক্রি শুরু করে।
 
১৯৭৪ সালের ১৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সাহিত্য সম্মেলনের বই প্রদর্শনী ও ম্যুরাল প্রদর্শনী উদ্বোধন করেন। ১৯৭৭ সাল পর্যন্ত বাংলা একাডেমি কেবল প্রকাশনা সংস্থাগুলোকে জায়গা বরাদ্দ দিত। আয়োজক হিসেবে তাদের অফিসিয়াল কোনো পরিচিতি ছিল না। পরবর্তীতে ১৯৭৮ সালে বাংলা একাডেমি সরাসরি মেলায় সম্পৃক্ত হয়। ১৯৭৯ সালে একাডেমির সঙ্গে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি। সেই থেকে শুরু করে আজ অবধি বাংলা একাডেমির প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে অমর একুশে বইমেলার।
 
শুরুতে বইমেলা হতো ২১ দিন ধরে। ১৯৮১ সালে এটি কমিয়ে ১৪ দিনের সিদ্ধান্ত নেয়া হলেও প্রকাশক ও পাঠকদের দাবির মুখে তা আবার ২১ দিনে ফিরিয়ে আনা হয়। পরবর্তীতে ১৯৮৪ সাল থেকে পুরো মাসজুড়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের এ মেলা।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit