বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম

বাড়িতে গোলাপজাম তৈরির সহজ রেসিপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ Time View

লাইফস্টাইল ডেস্ক : যেকোনো উৎসব বা খুশির দিনে ভোজনরসিক বাঙালির মিষ্টি খাওয়ার ঐতিহ্য সেই প্রাচীনকাল থেকে প্রচলিত। তবে দোকানের মিষ্টির চেয়েও বাড়িতে তৈরি মিষ্টি বহুগুণে সুস্বাদু ও স্বাস্থ্যকর হতে পারে যদি আপনি সঠিক উপায়ে তা তৈরি করতে পারেন। 

তাই আসুন জেনে নিই, ঝটপট গোলাপজাম তৈরির সহজ একটি রেসিপি। এ রেসিপির মাধ্যমে বাড়িতে গোলাপজাম তৈরির জন্য আপনার মূল উপাদান হিসেবে সুজির প্রয়োজন হবে।
রেসিপি
 
যা প্রয়োজন: বাড়িতে এই মিষ্টি তৈরির জন্য আপনার প্রয়োজন হবে এক কাপ সুজি, দুই কাপ তরল দুধ, আধা কাপ গুঁড়া দুধ, আধা কাপ চিনির গুঁড়া (শিলপাটায় পিষে তৈরি করুন), তেজপাতা ৪টি, এলাচের গুঁড়া ১/৪ চা-চামচ, দারুচিনি ২টি, পরিমাণমতো ঘি, সিরার জন্য চিনি ৩ কাপ, তেল ৩ কাপ।
 
যেভাবে তৈরি করবেন: প্রথমে সুজি মিক্সিতে দিয়ে একদম মিহি করে নিন। এরপর চুলায় কড়াই বসিয়ে গরম করে তাতে সব সুজি দিয়ে দিন। মাঝারি আঁচে সুজি একটু নেড়ে নিন। এক মিনিট নাড়াচাড়া করলেই হবে। তবে ভেজে একেবারে লাল করে ফেলবেন না।
 
এবার তাতে তেজপাতা, দুধ ও গুঁড়া চিনি ঢেলে দিন এবং এক চা-চামচ ঘি দিন। কম আঁচে ভালোভাবে মিশিয়ে নিন। ঘনঘন নাড়তে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন সুজি পুরো দুধটাকে টেনে নিয়েছে এবং ড্রাই হয়ে এসেছে।
 
এ অবস্থায় প্লেটে সুজি ঢেলে হালকা ঠান্ডা করে নিন। তারপর হাত দিয়ে মেখে নিন ভালো করে। এবার হাতে ঘি মেখে গোল বল আকারের করে সুজি তেলে লাল করে ভেজে নিন।
  
অন্য পাত্রে সিরা তৈরি করতে তিন কাপ চিনি ও ৩ কাপ পানি, তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে অপেক্ষা করুন। সিরা ঘন হলে মিষ্টিগুলোকে সিরার মধ্যে দিয়ে আবারও একটু হালকা গরম করে নিতে হবে। এরপর ১ ঘণ্টা সিরার মধ্যে মিষ্টিগুলো ডুবিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু নরম তুলতুলে লাল গোলাপজাম।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit