শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সকালে কুসুম গরম পানিতে কাঁচা হলুদ ও মধু খাওয়ার উপকারিতা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

লাইফ স্টাইল ডেস্ক  : আয়ুর্বেদে মধু ও কাঁচা হলুদের বহুবিধ উপকারিতা সবারই জানা। কেউ কেউ মধুকে সুপারফুডও বলে থাকে। সকালের শুরুতে কুসুম গরম পানির সঙ্গে কাঁচা হলুদ ও মধু খাওয়ার অভ্যাস শরীরের জন্য বেশ উপকারী। হজমশক্তি বাড়াতে মধু ও কাঁচা হলুদ বেশ কার্যকর। এ ছাড়াও সারাদিনের এনার্জিও থাকে বেশ ভালো। চলুন জেনে নেই সকালে কুসুম গরম পানিতে কাঁচা হলুদ ও মধু খেলে শরীরের জন্য কী কী উপকার হতে পারে-

রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়ক

মধুতে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে।

শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে

কাঁচা হলুদে থাকা কারকিউমিন শরীরের ভেতরের প্রদাহ ও আর্থ্রাইটিসের ব্যথা কমাতে দারুণ কার্যকরী।

হজমে উপকার

কুসুম গরম পানিতে মধু হজম প্রক্রিয়াকে সক্রিয় করে। এটি কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখতে সহায়ক। তাই যাদের কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা আছে তারা নিয়মিত কুসুম গরম পানিতে কাঁচা হলুদ ও মধু মিশিয়ে খেলে ভালো উপকার মেলে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক

সকালে কুসুম গরম পানিতে কাঁচা হলুদ ও মধু মিশিয়ে পান করলে শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। মেটাবলিজম বাড়িয়ে এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে। 

গলায় আরাম দেয়

সর্দি, কাশি বা গলা খুসখুস করলে মধু ও কাঁচা হলুদ কিছুটা স্বস্তি দিতে পারে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে।

ত্বকের উজ্জ্বলতা বাড়ায়

শরীরের ভেতর থেকে টক্সিন বের করতে সাহায্য করে মধু-পানি। এর ফলে ত্বক থাকে পরিষ্কার, উজ্জ্বল ও সতেজ। সকালে কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খেলে ত্বক উজ্জ্বল হয়।

যেভাবে খাবেন

এক টুকরো কাঁচা হলুদসহ পানি কুসুম গরম করে এতে ১ চা-চামচ খাঁটি মধু মিশিয়ে সকালে খালি পেটে পান করুন। চাইলে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করা যেতে পারে।

তবে ডায়াবেটিস বা বিশেষ কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগলে নিয়মিত মধু খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এছাড়াও কাঁচা হলুদ অতিরিক্ত খেলে তা টেস্টোস্টেরন হরমোন কমিয়ে দিতে পারে। 

সূত্র : আনন্দবাজার

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৬,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit