বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত অভিনেত্রী নুসরাত ফারিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিয়মিত কাজ করছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মাসখানেক আগে প্রকাশিত তার গান ‘লোকে বলে’ শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ইউটিউবে গানটির ভিউ এরই মধ্যে প্রায় ৬০ লাখ ছাড়িয়েছে। গানটির এই সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতে নতুন আমেজে আবারও গানটি গেয়েছেন ফারিয়া।

ধীরলয়ের এই বিশেষ সংস্করণের সঙ্গে প্রকাশ করেছেন একটি ভিডিও, যেখানে তাকে লন্ডনের বিভিন্ন সড়কে সাদা পোশাকে আনন্দঘন মুহূর্ত কাটাতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে ফারিয়া লেখেন, “ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা। ‘লোকে বলে’ এই পথচলার শুরু মাত্র। আপনাদের এত ভালোবাসা আর সাপোর্টকে সেলিব্রেট করার জন্য সামান্য এই প্রচেষ্টা।”
প্রকাশের মাত্র চার ঘণ্টায় ভিডিওটি প্রায় সাত লাখ ভিউ পেয়েছে। পাশাপাশি এতে ২২ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং পাঁচ শতাধিক মন্তব্য জমা পড়েছে। ‘লোকে বলে’ গানের কথা লিখেছেন তাহজীব এম বাঁধন। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। ভিডিও নির্মাণ করেছেন বাবা যাদব। গানটি প্রকাশ করেছে ভারতের এসভিএফ মিউজিক।

প্রসঙ্গত, ২০২৩ সালে ওটিটিতে মুক্তি পেয়েছিল ফারিয়া অভিনীত ‘পাতালঘর’। তবে সিনেমাটিতে ফারিয়া অভিনয় করেছিলেন বড় পর্দার সিনেমা হিসেবে। পরে পরিকল্পনা পরিবর্তন করে মুক্তি দেওয়া হয়েছিল ওটিটিতে। এ বছর আবার ওটিটি কনটেন্টে যুক্ত হলেন ফারিয়া। তিনি অভিনয় করবেন ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত ওয়েব ফিল্মে। প্রাথমিকভাবে ওয়েব ফিল্মটির নাম রাখা হয়েছে ‘লাপাত্তা’।

কমেডি-থ্রিলার ঘরানায় নির্মিত হবে সিনেমাটি। আগামী মাসে শুরু হবে শুটিং। জানা গেছে, এতে ফারিয়ার সঙ্গে আরও আছেন শাহরিয়ার নাজিম জয় ও নাসির উদ্দিন খান। এ বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৬,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit