বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরেই বাস যান চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে নিশিতা পরিবহন নামের এক যাত্রীবাহী বাস উল্টে সড়কের ওপরেই পরে আছে। এ ঘটনার পর থেকেই ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) ভোর ৫ টার দিকে উপজেলার সাতাশি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোন যাত্রী আহত না হলেও বাসটির হেলপার আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে আসা “নিশিতা পরিবহন” নামের বাসটি পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দার দিকে যাচ্ছিল। পথে দুর্গাপুর উপজেলার সাতাশি বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত অবস্থায় সড়কেই উল্টে যায়। এরপর থেকেই ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। যার কারণে দূর্ভোগেও পড়েছেন পথচারীরা।

নিশিতা পরিবহনের সুপারভাইজার আলমগীর মিয়া জানান, ৮-১০ জন যাত্রী নিয়ে কলমাকান্দার দিকে যাচ্ছিলো তাদের বাসটি। তবে সাতাশি বাজার এলাকায় পৌঁছাতেই বাসটির টায়াররড ভেঙে সড়কেই উল্টে পড়ে।

দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি সড়কের ওপর থেকে সরিয়ে নিতে চেইন কোপ্পা ডাকা হয়েছে। আপাতত যান চলাচল বন্ধ। অল্প সময়ের মধ্যেই বাসটি সরানোর কাজ শুরু হবে, তাই যান চলাচল স্বাভাবিক করতে কিছুটা সময় লাগতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit