শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

নোয়াখালীতে মোটরসাইকেল আটক করে মিলল ৪ হাজার পিস ইয়াবা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে বড়দিন ও ইংরেজী নববর্ষকে ঘিরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ চেকপোস্টে ৩ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একটি টেকনো মুঠোফোন ও সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।  

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফেনী টু চৌমুহনী সড়কের বড়পোল সংলগ্ন মধুফুল বেকারি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ হোসাইন (২৬) জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব মাইজদীপুর গ্রামের পাঁচানি বাড়ির মৃত মো.আবুল হাসেমের ছেলে।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে বড়দিন ও ইংরেজী নববর্ষকে ঘিরে বেগমগঞ্জের ফেনী টু চৌমুহনী সড়কের বড়পোল সংলগ্ন মধুফুল বেকারি দোকান এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা নোয়াখালীগামী একাধিক বাসে তল্লাশি চালায়। ওই সময় সড়কে একটি মোটরসাইকেল দেখে তাদের সন্দেহ হয়। পরে মোটরসাইকেল চালককে আটক করে তল্লাশি করে ৩হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ আরও বলেন, গ্রেপ্তার আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। একই সাথে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দেওয়া হয়ে।  

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit