শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
পরকীয়া ও অর্থ কেলেঙ্কারির অভিযোগে চাপে ফিফা প্রধান ইনফান্তিনো সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ বড়পুকুরিয়া কয়লা খনি ঘিরে নতুন স্বপ্ন, আশার আলো দেখছে পার্বতীপুর নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার কাজের ঘণ্টা নয়, উৎপাদনশীলতাই হোক জাতীয় সমৃদ্ধির মাপকাঠি বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এলো ভয়াবহ সব তথ্য পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক  

উলিপুরে ৭শ ৪৭ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ Time View
শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ৭শ ৪৭ দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলার গুনাইগাছ ইউনিয়নে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের অর্থায়নে ও উলিপুর মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির বাস্তবায়নে এ শীতবস্ত্র বিতরন করা হয়। মঙ্গলবারও তাদের সহযোগিতায় উপজেলার বজরা ইউনিয়নে শীতবস্ত্র বিতরন করা হয়।  

গুনাইগাছ ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা ও গুনাইগাছ ইউনিয়নের প্রশাসক কে এম মাসুদুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হুমায়ন কবীর, ইউপি সদস্য আব্দুল্যা আল মামুন, সোলায়মান আলী, মতিয়ার রহমান শাহীন, সংরক্ষিত নারী সদস্য আলেয়া বেগম, সৈয়দা তাহমিনা বেগম, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উপ-পরিচালক প্রমুখ।

শীতবস্ত্র হিসাবে ৭শ ৪৭টি পরিবারকে ১টি কম্বল, ৪টি সোয়েটার, ৪টি মাংকি ক্যাপ, ৪ জোড়া মোজা, ৪টি পেট্রেলিয়াম জেলি বিতরন করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান বলেন, মুসলিম এইড ইউকে এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতিকে শীতার্ত মানুষদের সহায়তায় এগিয়ে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। এই শীতবস্ত্র পেয়ে দরিদ্র শীতার্ত মানুষেরা তীব্র শীত হতে নিজেদের রক্ষা করতে পারবেন।
কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit