শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ইরানের হয়ে অর্থ পাচার, কানাডার ৮ প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের ‘নসিব’ দিয়ে ঢাকার সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি ৭ নভেম্বরের চেতনায় দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখতে বিএনপি প্রস্তুত: রিজভী মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত ট্রাম্পের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ যানজট নিরসনে রাজধানীতে দু’টি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি

দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৫৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার এসআই সাইদী এর নেতৃত্বে এএসআই মোয়াজ্জেম ও কনস্টেবল সজিব সঙ্গীয় ফোর্স নিয়ে এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন দুইজনকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ২নং দুর্গাপুর ইউনিয়নের বারমারী লক্ষীপুর গ্রামের হারুন-অর-রশিদ ছেলে রাফি (১৩) এবং একই গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রাবেয়া খাতুন (৩৫)। অভিযান শেষে উদ্ধারকৃত মদ জব্দ করে থানায় আনা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণেরচর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit