মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

জয়পুরহাটে দুইটি আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট,প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট,: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জয়পুরহাট জেলার দুটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, এবি পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৪ জন সংসদ সদস্য পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে ৯ ও জয়পুরহাট-২ আসনে ৭ জন প্রার্থী রয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জেলা নির্বাচন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন, বিএনপি’র মনোনীত প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জামায়েতের ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী সুলতান মো. শামসুজ্জামান,  বাসদ মনোনীত প্রার্থী ওয়াজেদ পারভেজ, বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী তৌফিকা দেওয়ান লিজা। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন জয়পুরহাট পৌর শহরের বুলুপাড়ার আকাম উদ্দিন মন্ডলের ছেলে জালাল উদ্দিন মন্ডল, সদর উপজেলার কড়ই পশ্চিমপাড়ার আব্দুল মান্নান মন্ডলের ছেলে আতাউর রহমান এবং পাঁচবিবি উপজেলার দানেজপুরের সাবেকুন নাহার সিখা ও ছাতিনালী শিরট্টী এলাকার হাসান আকতারের ছেলে ঈসা আলেক।

জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী, জামায়েতের ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এস এম রাশেদুল আলম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী এস, এ, জাহিদ। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউপির ধানতলা গ্রামের হযরত আলীর ছেলে ও বিএনপির সাবেক ছাত্রনেতা আব্বাস আলী এবং কেন্দ্রীয় কৃষকদলের জলবায়ু বিষয়ক সম্পাদক ও জেলার আক্কেলপুর উপজেলার গনিপুর গ্রামের নায়েব উদ্দিনের ছেলে লায়ন সিরাজুল ইসলাম ও গনিপুর গ্রামের আজিজার রহমানের ছেলে প্রবাসী আমিনুর ইসলাম।

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit