রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় বড়দিন পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘স্বর্গ থেকে এসো হে প্রভু – এসো তুমি সকলের হৃদয় মাঝে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে আদিবাসী অধুুষিত এলাকা গুলোতে খ্রীষ্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘‘শুভ বড়দিন’’ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে নানা আয়োজনের মাধ্যমে এ উৎসব পালিত হয়।

বড়দিন উপলক্ষ্যে দুর্গাপুর উপজেলায় এবার ৭০টি গীর্জায় সমবেত ভাবে দেশ ও জাতির কল্যানে প্রার্থনা, আলোক প্রজ্জলন, কেক কাটা, ধর্মীয় সঙ্গীত পরিবেশন সহ নানা আয়োজনের মাধ্যমে এ উৎসব পালিত হয়েছে। বিরিশিরি ব্যাপ্টিষ্ট চার্চ এর পুরোহিত পাষ্টার মাইকেল প্রদীপ বাউল জানান, বড়দিন উপলক্ষে প্রতিটি গীর্জায় সকাল থেকেই দেশ ও জাতীর কল্যানে বিশেষ প্রার্থনা শেষে উপস্থিত সকলের মাঝে বড়দিনের শুভেচ্ছা বিনিময় এবং স্বজনদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় ছোট বড় ৭০টি গীর্জায় একযোগে এ উৎসব পালিত হচ্ছে। উৎসব পালনের জন্য প্রতিটি গীর্জায় ৫শত কেজি করে চাউল বরাদ্দ দেয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আশা করছি কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই এ উৎসব সম্পন্ন হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit